
ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নমিনেশন কিনলেন শরীফ মজুমদার মিঠু
Link Copied Successfully!


হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির আসন্ন নির্বাচনে ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নমিনেশন পেপার ক্রয় করেছেন হাজীগঞ্জ বাজারের বিশিষ্ট ব্যবসায়ী শরীফ মজুমদার মিঠু।
আজ সমিতির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে নমিনেশন ফরম সংগ্রহ করেন তিনি। এ সময় তার সাথে ব্যবসায়ী নেতৃবৃন্দ ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
ব্যবসায়ী মহলে আলোচনা রয়েছে, ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনকে গতিশীল করতে এবং তরুণ ব্যবসায়ীদের সম্পৃক্ত করতে তিনি কাজ করবেন বলে আশা প্রকাশ করেছেন।


নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, আগামী ২৯ আগস্ট ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।



























