বোয়ালিয়ায় অভিভাবক সমাবেশ, মুখস্থ বিদ্যার পরিবর্তে সৃজনশীল ও মননশীল শিক্ষার প্রসার ঘটাতে হবে: সফিকল ইসলাম সাগর

Reporter
মাহফুজ মল্লিক
আপডেটঃ আগস্ট ১১, ২০২৬ | ৮:২৫
Link Copied Successfully!

মতলব দক্ষিণ উপজেলার বোয়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করণ ও লেখাপড়ার গুনগত মানোন্নয়নের লক্ষে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। মঙ্গলবার (১১ আগস্ট) বিকেলে বিদ্যালয় মিলনায়তনে অভিভাবক ও শিক্ষার্থী সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বোয়ালিয়া বালিকা উচ্চ নিদ্যালয়ের সভাপতি ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সাগর। তিনি বলেন,লেখাপড়ার মানোন্নয়নে

অভিভাবকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ ও উঠান বৈঠক বা সমাবেশ করা সবচেয়ে বেশী গুরুত্বপূর্ণ। শিক্ষকদের চেয়ে অভিভাবকগণ সচেতন হলে কোনো ছাত্র ছাত্রী পরীক্ষায় ফেল করবে না।

শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য ও পড়াশোনার অনুকূল পরিবেশ তৈরি করতে হবে।

বিজ্ঞাপন

শিক্ষার মান উন্নয়নে শিক্ষকদের মানসম্মত প্রশিক্ষণ, আধুনিক ও বাস্তবমুখী পাঠ্যসূচি প্রণয়ন, মুখস্থ বিদ্যার পরিবর্তে সৃজনশীল ও মননশীল শিক্ষার প্রসার, শিক্ষা প্রতিষ্ঠানে পর্যাপ্ত সুযোগ-সুবিধা ও প্রযুক্তির ব্যবহার নিশ্চিত করা এবংশিক্ষক-অভিভাবকের সমন্বিত উদ্যোগ অত্যান্ত জরুরি।

মায়েরদের উদ্দেশ্য আরো বলেন,ছাত্র ছাত্রীদেরকে মোবাইল আসক্ত থেকে বিরত রাখবেন। স্কুলে যাথাসময়ে আসা যাওয়া করে কি না নজর রাখতে হবে।শিক্ষকদের উদ্দেশ্য বলেন,শিক্ষকদের কয়েকটি গ্রুফ করে বিভিন্ন শিক্ষার্থীর বাড়ীতে আকষ্মিক ভাবে গিয়ে খোঁজ খবর নিতে হবে।
পরীক্ষায় ১ বিষয়ে অকৃতকার্য হলে তাকে ফরম ফিলাপ করতে দেয়া হবে না।

সমাবেশে বিদ্যালয়ের প্রধান শিক্ষক সৈয়দ আহমেদের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন বোয়ালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সহকারী প্রধান শিক্ষক দিলীপ চন্দ্র দাস, অভিভাবক সদস্য আলমগীর হোসেন,অভিভাবক মদন সাহা প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী শিক্ষক কামাল উদ্দিন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মতলবের যমজ ভাই বোন পেলেন জিপিএ ৫ চাঁদপুরে বেলভিউ হাসপাতালকে দেড় লাখ টাকা জরিমানা তীব্র লোডশেডিং এর মধ্যে গ্রাহকের ঘাড়ে ভূতুড়ে বিল চাঁদপুরে সোনালী ব্যাংক পিএলসির ব্যবসায়িক পর্যালোচনা ও মতবিনিময় সভা সাংবাদিকতার পাশাপাশি কৃষিতে খালেকুজ্জামান শামীম ফরিদগঞ্জের দুই মাদ্রাসা পরিদর্শন করলেন জেলা শিক্ষা অফিসার ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে নমিনেশন কিনলেন শরীফ মজুমদার মিঠু জনগণ অর্থনৈতিকভাবে শক্তিশালী হলেই রাষ্ট্র শক্তিশালী হবে: প্রধানমন্ত্রী হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচন- ২০২৬: সভাপতি ও সম্পাদক প্রার্থী’সহ ১০ জনের মনোনয়ন ফরম সংগ্রহ বোয়ালিয়ায় অভিভাবক সমাবেশ, মুখস্থ বিদ্যার পরিবর্তে সৃজনশীল ও মননশীল শিক্ষার প্রসার ঘটাতে হবে: সফিকল ইসলাম সাগর রাষ্ট্রপতি নির্বাচনে ভোটার ৩৪৯ জন: ইসি সচিব ‘অরুণাচল’ ছাড়তে নারাজ চীন, ভারতকে কড়া হুঁশিয়ারি হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৭৯ বিয়ে করলেই ৫ লাখ টাকা দিচ্ছে সরকার ভিসাকে দেশে গ্লোবাল সার্ভিস সেন্টার স্থাপনের আহ্বান প্রধানমন্ত্রীর শাহরাস্তিতে বাস-ড্রাম ট্রাক সংঘর্ষে দুই চালকসহ ৩ জন নিহত, আহত ১৫ সপ্তাহে একদিন বিনামূল্যে জুলাই জাদুঘরে যেতে পারবে শিক্ষার্থীরা তাসনীয়া আক্তার ডাক্তার হতে চাই শাহরাস্তিতে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ৩, আহত ১৫ বাকিলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক নুরুল আমিনের মৃত্যু