হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

অনলাইন ডেস্ক
আপডেটঃ আগস্ট ১০, ২০২৬ | ৫:০৫
Link Copied Successfully!

দেশে হামের প্রকোপে উদ্বেগ আরও বাড়ছে। গত ২৪ ঘণ্টায় সারা দেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে হাম ও হামের উপসর্গ নিয়ে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৫৫ শিশু।

সোমবার (১০ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের প্রকাশিত হালনাগাদ হাম-বিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে শনাক্ত হয়েছে ৯৯২ জন। এ নিয়ে গত ১৫ মার্চ থেকে ১০ আগস্ট পর্যন্ত দেশে হামের উপসর্গসহ আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ৩৭ হাজার ৩১২ জনে।

বিজ্ঞাপন

এ ছাড়া গত এক দিনে নিশ্চিত হাম রোগী শনাক্ত হয়েছে ১৬৩ জন। চলতি বছরের ১৫ মার্চ থেকে ১০ আগস্ট পর্যন্ত দেশে নিশ্চিত হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৭ হাজার ২৭৮ জনে।

স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে, গত প্রায় পাঁচ মাসে হামের উপসর্গ নিয়ে ১ লাখ ১৯ হাজার ৩২২ জন হাসপাতালে ভর্তি হয়েছে। চিকিৎসা শেষে এর মধ্যে ১ লাখ ১৬ হাজার ১৩৯ জন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছে।

অন্যদিকে, ১৫ মার্চ থেকে ১০ আগস্ট পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ৭৮০ শিশুর মৃত্যু হয়েছে। তবে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হাম রোগে নতুন করে কোনো মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। এ পর্যন্ত নিশ্চিত হাম রোগে মারা গেছে ৯৮ জন।

বিজ্ঞাপন

হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে টিকাদান কার্যক্রম আরও জোরদার করার পাশাপাশি আক্রান্ত শিশুদের দ্রুত চিকিৎসার আওতায় আনার ওপর গুরুত্ব দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। তাদের মতে, সময়মতো টিকা নিশ্চিত করা এবং আক্রান্তদের দ্রুত চিকিৎসা দেওয়া গেলে হামের কারণে জটিলতা ও মৃত্যুর ঝুঁকি কমানো সম্ভব।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা