মতলব উত্তরে ইকরাম চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণ সভা

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ আগস্ট ৮, ২০২৬ | ৮:৪১
Link Copied Successfully!

দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার প্রতিষ্ঠাতা ও চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি সাংবাদিক নেতা ইকরাম চৌধুরীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে মতলব উত্তর উপজেলায় অর্ধ শতাধিক এতিমদের নিয়ে দোয়া ও স্মরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮ আগষ্ট) বাদ আসর উপজেলার ফরাজীকান্দি কমপ্লেক্সের মসজিদে ফাতেমাতুজ যাহারায় স্মরণ সভা ও দোয়া অনুষ্ঠিত হয়।

স্মরণ সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন বাংলাদেশ আর্কাইভসের তালিকাভুক্ত গভেষক অধ্যাপক কামরুজ্জামান সিকদার।

বিজ্ঞাপন

দৈনিক চাঁদপুর দর্পণ পত্রিকার মতলব উত্তর উপজেলা অফিস প্রধান ও উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি শামসুজ্জামান ডলার এর সভাপতিত্বে ও সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখছেন উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সভাপতি ইয়াছিন মোল্লা, উপজেলা বিএনপি’র বর্তমান সহ-সভাপতি ও ফরাজীকান্দি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গনি তপাদার, চরকালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক রহমত পাটোয়ারী, উপজেলা প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির সভাপতি দেওয়ান আবুল খায়ের মোহাম্মদ বাহাউদ্দিন, উপজেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি আব্দুল বাতেন প্রধান, জনপ্রতিনিধি নাছির উদ্দিন মুন্সি, ইসমাইল হোসেন প্রমূখ।

মরহুম ইকরাম চৌধুরীর মিলাদ, দোয়া ও স্মরণ সভায় মিলাদ পরিচালনা করেন ফরাজীকান্দি ফাতেমা তুজ জাহরা মসজিদের খতিব ও নাউরি আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা জাকারিয়া সিকদার এবং দোয়া পরিচালনা করেন চরকালিয়া উচ্চ বিদ্যালয়ের ধর্মীয় শিক্ষক মাওলানা আব্দুল্লাহ আল মামুন।

স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ আর্কাইভ এর তালিকাভুক্ত গবেষক অধ্যাপক কামরুজ্জামান সিকদার বলেন, ইকরাম চৌধুরীর মাধ্যমে চাঁদপুরে অনেক সাংবাদিক সৃষ্টি হয়েছেন। চাঁদপুর দর্পণ পত্রিকাটি টিকে থাকলে এর মধ্যদিয়ে ইকরাম চৌধুরীও বেঁচে থাকবে। তাই পত্রিকাটি টিকিয়ে রাখতে হবে। তাহলেই দর্পণ পত্রিকার মাধ্যমে ইকরাম চৌধুরী সকলের মাঝে বেঁচে থাকবেন। তিনি ছিলেন নানান গুণের অধিকারী। তার সবচেয়ে বড় গুণ ছিল তিনি ছিলেন ধৈর্যশীল এবং একজন ত্যাগী মানুষ। নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে উনি অনেক সময়ইবৃহত্তর স্বার্থে নিজে ত্যাগ স্বীকার করেছেন। এর মধ্য দিয়েই তিনি সকলের ঐক্যটাকে ধরে রেখেছিলেন।

বিজ্ঞাপন

এসময় অন্যান্য বক্তারা তাদের বক্তব্যে বলেন, মরহুম ইকরাম চৌধুরী ছিলেন একজন ধৈয্যশীল ও নিরঅহংকারী মানুষ। তিনি ছিলেন চাঁদপুরের সাংবাদিক জগতের এক উজ্জল নক্ষত্র। তার বড় সফলতা ছিলো তিনি চাঁদপুরের অনেক সাংবাদিক সৃষ্টি করেছেন। যাঁরা বর্তমানে চাঁদপুরসহ বিভিন্ন স্থানে সুনামের সাথে সাংবাদিকতা করছেন। তিনি চাঁদপুর দর্পণ পত্রিকাটি এগিয়ে নিয়ে যাওয়ার জন্য নিরলসভাবে কাজ করেছেন। চাঁদপুর দর্পণ পত্রিকাটি টিকে থাকলে ইকরাম চৌধুরী টিকে থাকবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
শাহরাস্তিতে পুলিশের আশ্রয়-প্রশ্রয়ে চলছে মাদক ব্যবসায় লেনদেনের অভিযোগ, অভিযুক্ত সাতজনকে বদলী, তদন্ত কমিটি গঠন মতলব উত্তরে ইকরাম চৌধুরীর মৃত্যুবার্ষিকীতে দোয়া ও স্মরণ সভা হাজীগঞ্জে ২১ অবসরপ্রাপ্ত শিক্ষককে বিদায় সংবর্ধনা নির্বাচিত হলে মানবিকতা, ন্যায়বিচার ও জবাবদিহিতাকে গুরুত্ব দেব: জাকির মজুমদার জুলাইয়ের শহীদ ও আহত ১০ স্বজনের হাতে চাকরির নিয়োগপত্র তুলে দিলেন প্রধানমন্ত্রী এসএসসির ফল প্রকাশ সোমবার, যেভাবে জানা যাবে হাজীগঞ্জে অসহায় পরিবারের মাঝে চেক বিতরণ চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও প্রবীণ রাজনীতিক অ্যাডভোকেট রুহুল আমিনের শেষ জানাজা অনুষ্ঠিত হাজীগঞ্জে মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা মতলবের ৯ মামলার আসামী ইউসুফ হাজরাকে আদালতে প্রেরণ মুসলিমদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান ইরানের পররাষ্ট্রমন্ত্রীর নারিকেলি চিকেন তৈরির রেসিপি জেনে নিন ভারতের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপ করছেন ট্রাম্প সৌদি-সমর্থিত ইয়েমেনি বাহিনীর ওপর হুথিদের হামলা, নিহত বেড়ে ৫৮ থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭ বোমা হামলার আশঙ্কায় দেশজুড়ে পুলিশের সতর্কবার্তা জারি মতলবে শহীদ রাব্বির কবর জিয়ারত করলেন জেলা ছাত্রদল শাহরাস্তিতে মেডিল্যাব হসপিটালে আবারও প্রায় ৫ কেজি ওজনের পেটের টিউমার অপসারণ করলেন আলোচিত সেই সার্জন হাজীগঞ্জ পৌর ৮ নং ওয়ার্ড টোরাগড় পূর্বপাড়া জামে মসজিদে মেয়র প্রার্থী টিটুর জুম্মার নামাজ আদায় ও কুশল বিনিময় বলাখালে মেয়র প্রার্থী হাসান মিয়াজীর দুই দিনব্যাপী ব্যাপক গণসংযোগ