হাজীগঞ্জে ২১ অবসরপ্রাপ্ত শিক্ষককে বিদায় সংবর্ধনা

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ৮, ২০২৬ | ৭:৫৯
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি হাজীগঞ্জ উপজেলা শাখার উদ্যোগে ২১ জন অবসরপ্রাপ্ত প্রধান ও সহকারী শিক্ষককে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (৮ আগস্ট) বাদ আসর বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি হাজীগঞ্জ উপজেলা শাখার ভবনে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সমিতির সভাপতি মো. তুহিন হায়দার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মুহাম্মদ কামাল হোসাইন চৌধুরী।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য ইঞ্জি. মমিনুল হক।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মাহবুবুর রহমান, হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. আব্দুল মান্নান, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব এম এ রহিম পাটোয়ারী, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খালেকুজ্জামান শামীম, হাজীগঞ্জ পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জামাল উদ্দিন কিরন, অ্যাডভোকেট ওমর ফারুক খান টিটু, হাজীগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল হোসেন বেলাল, হাজীগঞ্জ উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি ইমান হোসেন, সাইফুল ইসলাম মিঠু, রুহুল আমিন, নূর-নবী সম্রাট এবং হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মিজানুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে দীর্ঘদিন শিক্ষাকতা পেশায় দায়িত্ব পালন শেষে অবসরে যাওয়া ২১ জন প্রধান ও সহকারী শিক্ষককে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারকসহ বিভিন্ন উপহার দিয়ে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। একই সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত অতিথিদেরও উপহার প্রদান করা হয়।

বক্তারা বলেন, একজন শিক্ষক শুধু শ্রেণিকক্ষে পাঠদান করেন না; শিক্ষার্থীদের জ্ঞান, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। দীর্ঘ কর্মজীবনে অবসরপ্রাপ্ত শিক্ষকরা হাজীগঞ্জের শিক্ষা বিস্তারে যে অবদান রেখেছেন, তা শ্রদ্ধার সঙ্গে স্মরণীয় হয়ে থাকবে।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে শিক্ষক সমিতির নেতৃবৃন্দ, অবসরপ্রাপ্ত শিক্ষক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা