নির্বাচিত হলে মানবিকতা, ন্যায়বিচার ও জবাবদিহিতাকে গুরুত্ব দেব: জাকির মজুমদার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ আগস্ট ৮, ২০২৬ | ৭:৫০
Link Copied Successfully!

হাজীগঞ্জ পৌরসভায় মেয়র নির্বাচিত হলে দল-মত ও ধর্মের ঊর্ধ্বে উঠে সকল নাগরিকের মানবিক মর্যাদা রক্ষা, হয়রানিমুক্ত নাগরিক সেবা এবং ন্যায়ভিত্তিক উন্নয়ন নিশ্চিত করার অঙ্গীকার ব্যক্ত করেছেন বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক এবং মেয়র পদপ্রার্থী মোহাম্মদ জাকির হোসেন মজুমদার।

শনিবার (৮ আগস্ট) হাজীগঞ্জ পৌরসভার মকিমাবাদ ৫ নং ওয়ার্ডে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন। এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং পৌরসভার উন্নয়ন ও নাগরিক সেবা নিয়ে নিজের পরিকল্পনার কথা তুলে ধরেন।

জাকির মজুমদার বলেন, “আমি নির্বাচিত হলে কোনো নির্দিষ্ট গোষ্ঠী বা দল নয়, সকল মানুষের মানবিক মর্যাদা রক্ষা করা হবে। সকল ধর্ম ও মতের মানুষের নিরাপত্তা এবং হয়রানিমুক্ত নাগরিক সেবাকে অগ্রাধিকার দেওয়া হবে।”

বিজ্ঞাপন

তিনি আরও বলেন, “আমার দরজা সবার জন্য সমানভাবে খোলা থাকবে। আমার কাছে মানুষের পরিচয় হবে না তিনি কোন দল করেন, কোন ধর্ম পালন করেন বা কোন মতাদর্শে বিশ্বাস করেন। আমার কাছে সবচেয়ে বড় পরিচয়—আমরা সবাই হাজীগঞ্জ পৌরসভার সম্মানিত নাগরিক।”

মেয়র পদপ্রার্থী জাকির মজুমদার বলেন, “আপনাদের সমর্থনে মেয়র নির্বাচিত হওয়ার সুযোগ পেলে দায়িত্বকে আমি ক্ষমতার আসন হিসেবে নয়, বরং আল্লাহর দেওয়া আমানত এবং জনগণের অর্পিত দায়িত্ব হিসেবে গ্রহণ করব। সেই দায়িত্ব পালনে মানবিকতা, ন্যায়বিচার, সততা ও জবাবদিহিতাকে সর্বোচ্চ গুরুত্ব দেব।”

তিনি বলেন, নাগরিকের স্বার্থ ও অধিকার কোনো অনুগ্রহ নয়। দলীয় পরিচয়, ব্যক্তিগত সম্পর্ক কিংবা ধর্মের ভিত্তিতে নয়—ন্যায্যতার ভিত্তিতে সবার জন্য নাগরিক সেবা নিশ্চিত করা হবে। একই সঙ্গে পৌরসভার সব এলাকার সুষম উন্নয়ন করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

বিজ্ঞাপন

জাকির মজুমদার বলেন, “একটি আধুনিক, নিরাপদ ও সবার জন্য সমান সুযোগের স্মার্ট হাজীগঞ্জ গড়ে তুলতে চাই।” এ লক্ষ্য বাস্তবায়নে তিনি পৌরবাসীর দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেন।

গণসংযোগকালে ওয়ার্ডের গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন পেশাজীবী, নাগরিক সমাজ ও তরুণদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও