
হাজীগঞ্জ পৌর ৮ নং ওয়ার্ড টোরাগড় পূর্বপাড়া জামে মসজিদে মেয়র প্রার্থী টিটুর জুম্মার নামাজ আদায় ও কুশল বিনিময়


হাজীগঞ্জ পৌরসভা বিনির্মাণে নির্বাচনী অঙ্গীকার নিয়ে মেয়র পদপ্রার্থী অ্যাডভোকেট ওমর ফারুক খাঁন টিটু শুক্রবার (৭ আগস্ট) জুম্মার পূর্বে পৌরসভার ৮ নং ওয়ার্ড এলাকায় গণসংযোগ এবং লিফলেট বিতরণ করেন।
এরপর তিনি পূর্বপাড়া হাজী রহিম উদ্দিন জামে মসজিদে খুৎবার বয়ান শুনেন এবং তিনি উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লীদের উদ্দেশ্যে শুভেছা বক্তব্য রাখেন।অত্র মসজিদে জামাতে পবিত্র জুম্মার নামাজ আদায় করেন। নামাজ আদায়ের পর এবং অত্র মসজিদে ধর্মপ্রাণ মুসল্লীদের সাথে শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।
অ্যাডভোকেট ওমর ফারুক টিটু অত্র এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের সুখ-দুঃখের খোঁজখবর নেন।
লিফলেট বিতরণ শেষে অ্যাডভোকেট টিটু হাজীগঞ্জ পৌরবাসীর কাছে দোয়া ও সমর্থন কামনা করেন।


এ সময় উপস্থিত ছিলেন,ধর্মপ্রাণ মুসল্লীবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পৌর মৎস্যজীবি দলের সাবেক সহ-সভাপতি কামরুল হাসান সহ পৌর ৮ নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
























