খাদ্যে ভেজাল, চাঁদপুরে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

অনলাইন ডেস্ক
আপডেটঃ আগস্ট ৬, ২০২৬ | ৪:২৩
Link Copied Successfully!
চাঁদপুর শহরের পাল বাজারে অভিযান চালিয়ে তিন প্রতিষ্ঠানকে মোট ১০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। জিলাপিতে ক্ষতিকর রাসায়নিক ব্যবহারের অভিযোগ, মূল্যতালিকা না রাখা, মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি এবং খাদ্যপণ্যে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ না থাকার দায়ে এ জরিমানা করা হয়।

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে ভোক্তা অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের উদ্যোগে পাল বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে ঘোষের দোকানকে পাঁচ হাজার টাকা, মেসার্স সাঈদ স্টোরকে তিন হাজার টাকা এবং রাজি শপকে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

বিজ্ঞাপন

অভিযান পরিচালনাকারী কর্মকর্তারা জানান, ঘোষের দোকানে মূল্যতালিকা না থাকা এবং জিলাপিতে ক্ষতিকর রাসায়নিক হাইড্রোজ ব্যবহারের প্রমাণ পাওয়ায় প্রতিষ্ঠানটিকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। মেসার্স সাঈদ স্টোরে মূল্যতালিকা না থাকা ও মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়ায় তিন হাজার টাকা এবং রাজি শপে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখ উল্লেখ ছাড়া খাদ্যপণ্য বিক্রির দায়ে দুই হাজার টাকা জরিমানা করা হয়।

ভোক্তা অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে এসব জরিমানার আদেশ দেন।

জরিমানার অর্থ তিন প্রতিষ্ঠানই তাৎক্ষণিকভাবে স্বেচ্ছায় পরিশোধ করে।

বিজ্ঞাপন

একই সঙ্গে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করেন প্রতিষ্ঠানগুলোর সংশ্লিষ্টরা।অভিযানের সময় বাজারের আরও কয়েকটি প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়। ব্যবসায়ী ও ভোক্তাদের সচেতন করতে জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করা হয়। অভিযানে জেলা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।

ভোক্তাদের স্বার্থ সুরক্ষা এবং বাজারে অনিয়ম প্রতিরোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা