জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
আপডেটঃ আগস্ট ৫, ২০২৬ | ১১:৪৬
Link Copied Successfully!

রাজধানীর শেরেবাংলা নগরে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয়েছে বহুল প্রতীক্ষিত ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’।

বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাদুঘরের ফলক উন্মোচনের মাধ্যমে এর উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তার সঙ্গে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

আজ জাদুঘরটি বিশেষ অতিথি ও জুলাই শহীদ পরিবারের সদস্যদের জন্য সংরক্ষিত থাকবে। বৃহস্পতিবার (৬ আগস্ট) থেকে এটি সাধারণ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করা হবে।

বিজ্ঞাপন

উদ্বোধনের পর প্রধানমন্ত্রী জাদুঘরের বিভিন্ন গ্যালারি, সংরক্ষিত নিদর্শন, আলোকচিত্র, দলিলপত্র ও স্মারক পরিদর্শন করেন।

জাদুঘরে প্রবেশের জন্য অনলাইনে টিকিট সংগ্রহের ব্যবস্থা থাকবে। প্রাপ্তবয়স্কদের জন্য টিকিটের মূল্য ৫০ টাকা এবং শিশুদের জন্য ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে বুধবার (৪ আগস্ট) সচিবালয়ে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর এই জাদুঘর উদ্বোধনের কথা জানান সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী। একইসঙ্গে বৃহস্পতিবার থেকে সাধারণ জনগণের জন্য এটা উন্মুক্ত করে দেওয়া হবে বলেও উল্লেখ করেন মন্ত্রী।

বিজ্ঞাপন

সংস্কৃতি মন্ত্রী বলেন, বাংলাদেশের ফ্যাসিবাদ বিরোধী গণতান্ত্রিক সংগ্রামের ইতিহাসে এক অবিস্মরণীয় মাইলফলক জুলাই গণঅভ্যুত্থান-এর গৌরবময় স্মৃতি সংরক্ষণ, সংগ্রামের প্রকৃত ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং শহীদ ও জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের স্মারক হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
থাইল্যান্ডে স্কুলে শিক্ষার্থীর বন্দুক হামলা, শিক্ষকসহ নিহত ৭ বোমা হামলার আশঙ্কায় দেশজুড়ে পুলিশের সতর্কবার্তা জারি মতলবে শহীদ রাব্বির কবর জিয়ারত করলেন জেলা ছাত্রদল শাহরাস্তিতে মেডিল্যাব হসপিটালে আবারও প্রায় ৫ কেজি ওজনের পেটের টিউমার অপসারণ করলেন আলোচিত সেই সার্জন হাজীগঞ্জ পৌর ৮ নং ওয়ার্ড টোরাগড় পূর্বপাড়া জামে মসজিদে মেয়র প্রার্থী টিটুর জুম্মার নামাজ আদায় ও কুশল বিনিময় বলাখালে মেয়র প্রার্থী হাসান মিয়াজীর দুই দিনব্যাপী ব্যাপক গণসংযোগ নিজ ঘরে আগুন: মাদকাসক্ত ছেলে গ্রেফতার, আদালতে সোপর্দ ফরিদগঞ্জের পশ্চিম হাঁসায় পুনর্নির্মিত মসজিদের উদ্বোধন হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতি নির্বাচনে শিল্প সম্পাদক পদে দোয়া ও সমর্থন চাইলেন হাফেজ মোহাম্মদ তানভীর ধর্ষণ মামলায় কনটেন্ট ক্রিয়েটর রিপন মিয়া গ্রেপ্তার সিলেট ও বগুড়ায় সড়কে ঝরল ১৫ প্রাণ শাহরাস্তিতে মিরাজকে অটোরিকশা উপহার দিলেন জামায়াতে ইসলামী কচুয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিটে অগ্নিকাণ্ড: ক্ষতি ১০ লাখ টাকা চাঁদপুরে একযোগে ৩১ ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা বদলি চাঁদপুরে ১ কেজি গাঁজাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনে দপ্তর সম্পাদক পদে দোয়া ও সমর্থন চাইলেন সাংবাদিক মোহাম্মদ কামাল হোসেন মতলব দক্ষিণে মানববন্ধনে বক্তাগণ – পেন্নাই সড়কে আমরা আর লাশ দেখতে চাই না, অন্যথায় বাস চলাচল বন্ধ করে দেয়া হবে শিক্ষার মান উন্নয়ন হলে দেশের মান উন্নয়ন হবে: শেখ ফরিদ আহম্মেদ মানিক এমপি মতলব যুব উন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ চাঁদপুর আইনজীবী সমিতির সাবেক সভাপতি রুহুল আমিনের মৃত্যু