জনগণের ভোটে নির্বাচিত হয়ে ফরিদগঞ্জের উন্নয়নে কাজ করছি – আলহাজ্ব এমএ হান্নান এমপি

Reporter
মোঃ আনিছুর রহমান সুজন
আপডেটঃ আগস্ট ৪, ২০২৬ | ৯:০১
Link Copied Successfully!

চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের স্বতন্ত্র সংসদ সদস্য ও মুক্তিযুদ্ধ বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য এম এ হান্নান বলেছেন, কুচক্রি মহলের কারণে ২০০৮ ও ২০১৮ সালে আমি মনোনয়ন পেয়েও নির্বাচন করতে পারিনি। কিন্তু এবছর আমি দলীয় মনোনয়ন না পেলেও জনগণ আমাকে নির্বাচিত করে তাদের জন্য কাজ করার স্বার্থে সংসদে পাঠিয়েছে। আমি আমার নিজের জন্য নয়, ফরিদগঞ্জবাসী উন্নয়নে জন্য মন্ত্রী ও মন্ত্রনালয়ে ঘুরছি। আশা করছি আপনারা সেই সুফল পাবেন।

আমি জনপ্রতিনিধি হিসেবে জনগণের জন্য কাজ করতে এসেছি, মিথ্যার ঝুড়ি নিয়ে যারা আমাকে বারংবার বিব্রত করার চেষ্টা করছেন, তাদের প্রতি অনুরোধ সত্য বলুন এবং সৎ পথে থাকুন। তাহলেই জনগণ একদিন হলেও আপনাদের কথা শুনবে। বিগত জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান প্রধানমন্ত্রী যদি আমাকে ডেকে নিয়ে নির্বাচন থেকে সরে যেতে বলতেন, তাহলে অবশ্যই আমি সরে যেতাম। কিন্তু তিনি আমাকে বলেন নি, তারমানে আমাকে নির্বাচন করার সুযোগ দিয়েছেন। আমি নিজেও প্রধানমন্ত্রীকে সেকথা বলেছি। একই সাথে আপনারা যার যার অবস্থান থেকে দেশের জন্য কাজ করুণ। বিএনপির নেতৃত্বে দেশ এগিয়ে যাবেই। আপনারা যে যার অবস্থান থেকে দেশের জণ্য কাজ করুণ।

মঙ্গলবার (৪ আগস্ট ২০২৬) ফরিদগঞ্জ উপজেলা পরিষদে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রি বিতরণ, শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ, বৃহত্তর কুমিল্লা অঞ্চলে টেকসই কৃষি প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ৪২টি কৃষক গ্রুপের (৩০ জন সদস্য) মাঝে কৃষি যন্ত্র বিতরণ এবং মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি একথা গুলো বলেন।

বিজ্ঞাপন

এসময়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সেটু কুমার বড়ুয়া, উপজেলা কৃষি কর্মকর্তা কল্লোল কিশোর সরকার, সহকারী কমিশনার (ভূমি) এ আর এম জাহিদ হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আহ্বায়ক শাহাদাত হোসেন সাবু পাটওয়ারী, উপজেলা ক্রীড়া সংস্থার সম্পাদক নুরুন্নবী নোমান, ফরিদগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ভূঁইয়া, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ডা. আবুল কালাম আজাদ, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক আমানত গাজী, উপজেলা যুবদলের সাবেক সভাপতি আমজাদ হোসেন শিপন, সাবেক সম্পাদক জাহাঙ্গীর আলম নান্টু, পৌর যুবদলের সাবেক সভাপতি ইমাম হোসেন পাটওয়ারী, সাধারণ সম্পাদক আমিন মিজি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব ফারুক হোসেন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক মঞ্জুর হোসেন মঞ্জু প্রমুখ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
জনগণের ভোটে নির্বাচিত হয়ে ফরিদগঞ্জের উন্নয়নে কাজ করছি – আলহাজ্ব এমএ হান্নান এমপি চাঁদপুরে মানব উন্নয়ন সংস্থা জীবনদীপের আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা চাঁদপুরের কৃতি সন্তান ভবতোষ সাহাকে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সংবর্ধনা মতলব দক্ষিণে শিক্ষক মরহুম নেছার উদ্দিনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান লঞ্চে যাত্রী‌সেবার মান উন্নয়ন, নিম্নমানের খাদ‌্য প‌রি‌বেশন ও অতি‌রিক্ত মূল‌্য আদায় রোধক‌ল্পে মত‌বি‌নিময় রামপুর উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা শিক্ষা অফিসার চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষার নতুন সূচি প্রকাশ কচুয়ায় ২০ পিস ইয়াবাসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার মতলবে নিখোঁজ মিরাজকে খুঁজছে পরিবার শহিদ রুমি স্মৃতি পাঠাগারের আয়োজনে ‘পদ্মানদীর মাঝি’ নিয়ে পাঠচক্র চাঁদপুরে মাটির নিচে ড্রামে ৩ লাখ টাকা মূল্যের ১১ কেজি গাঁজা উদ্ধার, মাদক ব্যবসায়ী তাছলিমা গ্রেফতার চাঁদপুর থেকে খালেদা জিয়ার গাড়িবহরে হামলা মামলার আসামি যুবলীগ নেতা হান্নান গ্রেপ্তার মতলব উত্তরে ১১ বছরের শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার চাঁদপুরে গ্রামে গ্রামে মাদকের ভয়াল থাবা, ১৫টি হটস্পট চিহ্নিত, গডফাদার অন্তত ৩০ জন হাজীগঞ্জে ১১ দিনের ব্যবধানে দুই ভাইয়ের মৃত্যু মেনাপুর বাদসা মিয়া উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ চাঁদপুরে বিকাশের ডিজিটাল পেমেন্ট ও ব্যবসায়িক প্রবৃদ্ধি বিষয়ক মতবিনিময় সভা চাঁদপুরে অপরাধী সংশোধন ও পুনর্বাসন সমিতির ২৮তম সাধারণ সভা অনুষ্ঠিত শাহজাদপুরে বৈদ্যুতিক তার ছিঁড়ে ৩ গাভীর মৃত্যু শাহরাস্তিতে সাজাপ্রাপ্ত ও জিআর পরোয়ানাভুক্ত ২ আসামী গ্রেফতার