চাঁদপুরে মানব উন্নয়ন সংস্থা জীবনদীপের আলোচনা সভা ও গুণীজন সংবর্ধনা

Reporter
স্টাফ রিপোর্টার
আপডেটঃ আগস্ট ৪, ২০২৬ | ৮:৫৭
Link Copied Successfully!

চাঁদপুরের মানব উন্নয়ন ও সেবামূলক সংস্থা জীবনদীপের আয়োজনে আলোচনা সভা এবং গুণীজন সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩ আগস্ট) রাত ৯ টায় শহরের ফিডার রোডস্থ জিবনদীপের নিজস্ব কার্যালয়ে এ আয়োজন করা হয়। এতে সামাজিক, মানবিক এবং সাংগঠনিক কর্মকাণ্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ৩ জন গুণী ব্যক্তিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

জীবনদীপের প্রতিষ্ঠাতা ও সভাপতি অ্যাড. বিনয় ভূষণ মজুমদারের সভাপতিত্বে এবং বীর মুক্তিযোদ্ধা অজিত সাহার পরিচালনায় সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক মানবিক সংগঠন ‘গৌর নিতাই সংঘ’র প্রতিষ্ঠাতা এবং মতলব দক্ষিণ উপজেলা মহাশ্মশানের প্রধান উপদেষ্টা ভবতোষ সাহা, জীবনদীপের উপদেষ্টা তৌহিদুল ইসলাম চপল, জীবনদীপ কাতার শাখার সভাপতি সাইফুদ্দিন খান।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে বক্তব্য রাখেন, তপন সরকার, বাসুদেব মজুমদার, সুদর্শন দাস, নির্মল পাল, নিমাই ঘোষ, সুভাষ ঘোষ, বালাই সাহা, উৎপল মজুমদার আশিষ, প্রবীর কুমার সাহা, অ্যাড. সুমন দেবনাথ, অ্যাড. ভাস্কর দেবনাথ, অ্যাড. তপন দেবনাথ, প্রবীর সরকার, পিন্টু সাহা, পীযূষ সাহা, অমরেশ দত্ত জয়, মৃদুল দাস, লিটন সরকার, উত্তম ঘোষ, প্রিয়তোষ সাহা, পিন্টু লাল সাহা, জয়ন্ত সাহা, লীলা মজুমদার, প্রীতম রায়, সুখবরঞ্জন দাস প্রমুখ।

বক্তারা বলেন, জীবনদীপ শুধু একটি সংগঠনের নাম নয়, এটি মানবতা, ভালোবাসা ও সেবার এক উজ্জ্বল প্রতীক। চাঁদপুরে বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের মাধ্যমে জীবনদীপ মানুষের আস্থা ও ভালোবাসার জায়গা তৈরি করেছে। বিশেষ করে বিনামূল্যে রক্তদান কার্যক্রমের মাধ্যমে অসংখ্য মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে সংগঠনটির সদস্যরা যে নিরলস ভূমিকা পালন করছেন, তা সত্যিই প্রশংসার দাবিদার। পাশাপাশি বিনামূল্যে দেহ দান অঙ্গ দানের মাধ্যমে জীবনদীপ সমগ্র বাংলাদেশে ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

বক্তারা আরো বলেন, আমরা বিশ্বাস করি, মানবসেবার চেয়ে বড় কোনো ভালো নেই। জীবনদীপ সেই মহান মানবসেবার পথেই এগিয়ে চলছে। এই সংগঠনের প্রতিটি স্বেচ্ছাসেবী নিঃস্বার্থভাবে মানুষের পাশে দাঁড়িয়ে সমাজে মানবিক মূল্যবোধ প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছেন। আমরা আশা করি, জীবনদীপ আগামী দিনগুলোতেও আরও বৃহৎ পরিসরে তাদের কার্যক্রম পরিচালনা করবে এবং সমাজের অসহায়, দুস্থ ও সংকটাপন্ন মানুষের পাশে থেকে মানবতার এই আলোকবর্তিকা আরও উজ্জ্বল করবে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা