চাঁদপুরের কৃতি সন্তান ভবতোষ সাহাকে হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সংবর্ধনা

Reporter
স্টাফ রিপোর্টার
আপডেটঃ আগস্ট ৪, ২০২৬ | ৮:৫২
Link Copied Successfully!

মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক মানবিক সংগঠন ‘গৌর নিতাই সংঘ’র প্রতিষ্ঠাতা এবং মতলব দক্ষিণ উপজেলা মহাশ্মশানের প্রধান উপদেষ্টা ও প্রখ্যাত দানবীর ভবতোষ সাহাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। ৩ আগষ্ট সোমবার রাতে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সংগঠনের জেলা, উপজেলাসহ বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ চাঁদপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট বিনয় ভূষণ মজুমদারের সভাপতিত্বে এবং সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা অজিত সাহার পরিচালনায় বক্তব্য রাখেন, তপন সরকার, বাসুদেব মজুমদার, সুদর্শন দাস, নির্মল পাল, নিমাই ঘোষ, সুভাষ ঘোষ, বালাই সাহা, উৎপল মজুমদার আশিষ, প্রবীর কুমার সাহা, অ্যাড. সুমন দেবনাথ, অ্যাড. ভাস্কর দেবনাথ, অ্যাড. তপন দেবনাথ, প্রবীর সরকার, পিন্টু সাহা, পীযূষ সাহা, অমরেশ দত্ত জয়, মৃদুল দাস, লিটন সরকার, উত্তম ঘোষ, প্রিয়তোষ সাহা, পিন্টু লাল সাহা, জয়ন্ত সাহা, লীলা মজুমদার, প্রীতম রায়, সুখবরঞ্জন দাস প্রমুখ।

বক্তারা বলেন, প্রখ্যাত দানবীর এবং মানবতার ফেরিওয়ালা ভবতোষ সাহা চাঁদপুরের কৃতি সন্তান। তিনি দূর প্রবাসে থেকেও নিরবে নিভৃতে মতলব দক্ষিণ উপজেলা তথা চাঁদপুরে সামাজিক ও মানবিক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে হিন্দু সম্প্রদায়ের যে কোন মানুষ কিংবা সংগঠনের পাশে মানবতার হাত বাড়িয়ে দিচ্ছেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে ‘গৌর নিতাই সংঘ’ নামে একটি মানবিক সংগঠন প্রতিষ্ঠাতা করে নিজের জন্মভূমির মানুষের সেবা করে যাচ্ছেন। ভবতোষ সাহা মতলব দক্ষিণ উপজেলা মহাশ্মশানের উদ্যোক্তা এবং প্রধান উপদেষ্টা।

বিজ্ঞাপন

বক্তারা আরো বলেন, যে দেশে গুণী লোকের কদর করা হয় না, সে দেশে গুণী লোক জন্ম নেয় না। ভবতোষ সাহার মতো মানবিক মানুষদের সম্মান জানানো আমাদের সামাজিক এবং মানবিক দায়িত্ব। আমরা তাকে সম্মান জানাতে পেরে গর্ববোধ করছি। আমরা আশা করছি তার মাধ্যমে শুধু মতলব নয়, পুরো চাঁদপুর জেলার মানুষরা উপকৃত হবেন। আজকের এই আয়োজনের মধ্য দিয়ে আমরা ভবতোষ সাহা এবং মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক মানবিক সংগঠন গৌর নিতাই সংঘ’র সকল নেতৃবৃন্দের প্রতি আন্তরিক ধন্যবাদ ও ‌কৃতজ্ঞতা জানাই।

সংবর্ধিত অতিথির বক্তব্যে ভবতোষ সাহা বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে মানুষের কল্যাণে কাজ করাই প্রকৃত মানবতার পরিচয়। সামাজিক এবং মানবিক কাজের জন্য আজকে আমাকে যে সম্মান জানানো হয়েছে তার জন্য আমি বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ চাঁদপুর জেলা শাখার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি মনে করি সমাজে সম্প্রীতি, সহনশীলতা ও পারস্পরিক শ্রদ্ধাবোধ জোরদারে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আলোচনা শেষে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ চাঁদপুর জেলা শাখার পক্ষ থেকে ভবতোষ সাহাকে সংবর্ধনা ক্রেস্ট প্রদান করা হয়। এর আগে অনুষ্ঠানের শুরুতে স্বর্গীয় বিপ্লব-এর স্মরণে এক মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা