মতলব দক্ষিণে শিক্ষক মরহুম নেছার উদ্দিনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান

Reporter
মাহফুজ মল্লিক
আপডেটঃ আগস্ট ৪, ২০২৬ | ৮:৪১
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার কাশিমপুর পুরণ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রয়াত নেছার উদ্দিনের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠান মঙ্গলবার বিকেলে উপজেলা পরিষদের কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় । উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির আয়োজনে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির নব নির্বাচিত সভাপতি নওগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শিব্বির আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমাম।

  • বক্তব্যের শুরুতেই তিনি এ মহতী উদ্যোগের জন্য সকল শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ এবং ধন্যবাদ জানানো হয়। শিক্ষকের প্রতি শিক্ষকের আন্তরিকতা ও ভালবাসা দেখে তিনি প্রশংসা করেন। তিনি আরো বলেন,আপনারা হচ্ছে জাতি ও মানুষ গড়ার কারিগর। আপনাদের কাছ থেকে এ প্রজন্ম অনেক কিছু শেখার ও জানার রয়েছে। আপনারা আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানে সততা, নিষ্ঠা ও আন্তরিকতা সাথে দায়িত্ব পালন করবেন। আপনাদের যেকোনো সমস্যা সমাধানের জন্য আমি আছি এবং থাকবো। মতলব জগবন্ধু বিশ্বনাথ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ( ভারপ্রাপ্ত) জাভেদ হোসেনের পরিচালনায়

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব পৌর বিএনপির সভাপতি মোঃ শোয়েব আহমেদ সরকার।এছাড়া আরো বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা মাধ্যমিক শিক্ষক ঐক্য পরিষদের সভাপতি ও নারায়ণপুর পপুলার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক ও দিঘলদী এম এ ছাত্তার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাহাঙ্গীর আলম খান, মতলবগন্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী মোহাম্মদ শাহআলম, উপজেলা বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির নব নির্বাচিত সাধারণ সম্পাদক মোজাহের হোসেন, কাশিমপুর পুরণ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপঙ্কর চন্দ্র সরকার প্রমুখ।

আলোচনা শেষে মতলব দক্ষিণ উপজেলার সকল মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের পক্ষ থেকে ১ লক্ষ ২৫ হাজার টাকা উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমামের মাধ্যমে কাশিমপুর পুরণ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক প্রয়াত নেছার উদ্দিনের পরিবারের (স্ত্রী) হাতে তুলে দেন।
এসময় উপজেলার সকল মাধ্যমিক উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও বেসরকারি মাধ্যমিক শিক্ষক সমিতির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা