মতলব উত্তরে ১১ বছরের শিশু ধর্ষণ মামলার আসামি গ্রেপ্তার

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ আগস্ট ৩, ২০২৬ | ৯:১২
Link Copied Successfully!

মতলব উত্তরে ১১ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগে এজাহারভুক্ত আসামি ফরহাদ হোসেন (১৮)কে গ্রেপ্তার করেছে মতলব উত্তর থানা পুলিশ। সোমবার (৩ আগস্ট) মতলব উত্তর থানা পুলিশের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, গত ২৬ জুলাই দুপুর দেড়টার দিকে উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের চর লক্ষীপুর এলাকায় নাছির মৃধার ইটভাটার শ্রমিকদের থাকার কক্ষে ভুক্তভোগী শিশুকে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনায় দায়ের করা মামলার ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে অভিযুক্ত ফরহাদ হোসেনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ফরহাদ হোসেন চর লক্ষীপুর (মোল্লাবাড়ি) এলাকার আজাদের ছেলে।

মতলব সার্কেলের সহকারী পুলিশ সুপার জাবীর হুসনাইন সানীব এবং মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসানের তত্ত্বাবধানে এসআই রেজাউল করিম ও এসআই মাধব চন্দ্র নাথ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসান বলেন, ঘটনার পরপরই পুলিশ গুরুত্বের সঙ্গে তদন্ত শুরু করে। বিশেষ অভিযান পরিচালনা করে মামলার এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে আদালতে পাঠানো হয়েছে। শিশু ও নারী নির্যাতনের মতো অপরাধের বিরুদ্ধে মতলব উত্তর থানা পুলিশ সবসময় কঠোর অবস্থানে রয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে এবং মামলার পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা