ফরিদগঞ্জে টেলিভিশন সাংবাদিক ফোরামের আত্মপ্রকাশ

Reporter
হাবিবুর রহমান
আপডেটঃ আগস্ট ১, ২০২৬ | ১০:২৮
Link Copied Successfully!

চাঁদপুরের ফরিদগঞ্জে স্যাটেলাইট টেলিভিশনে কর্মরত সাংবাদিকদের সমন্বয়ে গঠিত হয়েছে ফরিদগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরাম।

পেশাদার সাংবাদিকতার বিকাশ, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাংবাদিকদের মধ্যে ঐক্য সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে।

শনিবার (১ আগস্ট) বিকেলে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় মাই টিভির ফরিদগঞ্জ কার্যালয়ে অনুষ্ঠিত এক সভায় উপজেলার বিভিন্ন স্যাটেলাইট টেলিভিশনে কর্মরত সাংবাদিকরা অংশগ্রহণ করেন।

বিজ্ঞাপন

সভায় সর্বসম্মতিক্রমে ফরিদগঞ্জ টেলিভিশন সাংবাদিক ফোরাম গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়। পরে উপস্থিত সদস্যদের সম্মতিক্রমে সংগঠনটির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

কমিটিতে মাই টিভির প্রতিনিধি দেলোয়ার হোসেন বেলালকে আহ্বায়ক এবং মোহনা টিভির প্রতিনিধি মো. ফাহাদকে সদস্য সচিব নির্বাচিত করা হয়েছে।
এ ছাড়া কমিটির সদস্য হিসেবে রয়েছেন চ্যানেল ওয়ানের জাহিদুল ইসলাম ভূঁইয়া, চ্যানেল এসের জসিম উদ্দিন এবং আরটিভির শামীম হাসান।

সভায় বক্তারা বলেন, পেশাগত মর্যাদা রক্ষা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি, সাংবাদিকদের দক্ষতা উন্নয়ন এবং বস্তুনিষ্ঠ সাংবাদিকতার চর্চায় সংগঠনটি কার্যকর ভূমিকা রাখবে। একই সঙ্গে স্থানীয় ও জাতীয় পর্যায়ে টেলিভিশন সাংবাদিকদের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও