মতলব সরকারি হাসপাতালে মাসিক সমন্বয় সভা, চিকিৎসা সেবার মান বাড়াতে শীঘ্রই ১০১ শয্যা হাসপাতাল করা হবে: ড.জালাল উদ্দিন এমপি

Reporter
মাহফুজ মল্লিক
আপডেটঃ জুলাই ৩১, ২০২৬ | ৯:৩২
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩১ জুলাই বিকেল ৪টায় উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে মাসিক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য এবং মাসিক সমন্বয় কমিটির সভাপতি আলহাজ্ব ড. মো.,জালাল উদ্দিন। এ সময় তিনি বলেন, জনবল সংকট থাকা সত্বেও এ চিকিৎসা সেবায় এগিয়ে রয়েছে হাসপাতালটি। তাই যত দ্রুত সম্ভব ৫০ শয্যা থেকে উন্নীত করে ১০১ শয্যা করা হবে।

হাসপাতালের তথ্য অনুযায়ী, চিকিৎসকদের অনুমোদিত ৪০টি পদের বিপরীতে বর্তমানে কর্মরত আছেন ২০ জন।তন্মোধ্যে ৩ জন প্রেষনে অন্যত্র।  শূন্য রয়েছে ২০টি পদ। এর মধ্যে সিনিয়র কনসালট্যান্ট, জুনিয়র কনসালট্যান্টও নেই। নেই এম্বুলেন্সের ড্রাইভার, স্বাস্থ্য সহকারী পদে ৫০ জন বরাদ্দ থাকলেও কর্মস্থলে রয়েছে মাত্র ১৮জন। এছাড়া তৃতীয় ও চতুর্থ শ্রেণির পদেও জনবল সংকট রয়েছে।

নানা সমস্যা ও প্রতিকূলতার মধ্যে দিয়ে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুই উপজেলা থেকে আগত রোগীদের সঠিক ভাবে সেবা দেয়ায় হাসপাতাল কতৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করে ড জালাল উদ্দিন এমপি।তিনি আরো বলেন,মানুষের শতভাগ চিকিৎসা সেবা নিশ্চিত করতে এ হাসপাতালের যত সমস্যা রয়েছে তা লিপিবদ্ধ করে দিবেন তা দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে ইনশাআল্লাহ।

বিজ্ঞাপন

বক্তব্য রাখেন চাঁদপুরের সংরক্ষিত আসনের সংসদ সদস্য রাশেদা বেগম হীরা।তিনিও এ হাসপাতালের কার্যক্রম দেখে চিকিৎসা কর্মকর্তা ও কর্তৃপক্ষের প্রশংসা করেন। জনবল সংকট নিরসনের জন্য তিনি বলেন,আমরা দুই সাংসদ সম্মিলিতভাবে সর্বোচ্চ কাজ করবো।

এসময় বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার কেএম ইশমাম, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, মতলব প্রেসক্লাবের আহবায়ক আমির খসরু, উপজেলা সমাজ সেবা অফিসার টিটু চন্দ্র ধর।স্বাগত বক্তব্য রাখেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.গোলাম রায়হান।অনুষ্ঠানের শুরুতে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিভিন্ন বিষয়ের উপর প্রজেক্টের মাধ্যমে উপস্থাপন করেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃরাজীব কিশোর বনিক।অনুষ্ঠান পরিচালনা করেন মেডিকেল অফিসার ডা:জারিনশরীফ সুপ্তি।

এসময় উপস্থিত ছিলেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হাফিজুর রহমান মানিক এবং হাসপাতালের মেডিকেল অফিসারবৃন্দ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা