মতলবে উত্যক্তের প্রতিবাদ করায় বাবা ও মেয়েকে মারধর, থানায় মামলা, যুবক আটক

Reporter
মাহফুজ মল্লিক
আপডেটঃ জুলাই ৩০, ২০২৬ | ১১:২৪
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় নিজের মেয়েকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় উল্টো মারধরের শিকার হয়েছেন

জহিরুল হক মুকুল দেওয়ান (৪৮) ও তার বড় মেয়ে। জহিরুল হক মুকুল দেওয়ান মতলব পৌর ৭ নং ওয়ার্ড যুবদলের যুগ্ম আহবায়ক।

উপজেলার উত্তর নলুয়া গ্রামে বুধবার  (২৯ জুলাই) রাতে একই এলাকার মো: শাহীন কাজী (২৭) ও তার বাবা হোসেন কাজীকে আসামী করে থানায় মামলা দায়ের করেছে। পুলিশ প্রধান আসামী শাহীন কাজীকে গ্রেফতার করেছে।

বিজ্ঞাপন

আহত মুকুল দেওয়ান জানান,তার এসএসসি পরীক্ষা দেওয়া  মেয়েকে দীর্ঘদিন যাবত একই এলাকার হোসেন কাজীর ছেলে শাহীন কাজী বিভিন্ন সময়ে উত্যক্ত করে আসছে। তাকে বহুবার শতর্ক করে দেয়ার পরও মেয়ের বান্ধবীদের দিয়ে প্রেমের প্রস্তাব দিতো।

বিষয়টি অতি বাড়াবাড়ি পর্যায়ে পৌঁছালে মেয়ের বাবা উত্ত্যক্ত করার বিষয়ে অভিযুক্তদের কাছে জানতে চাইলে তারা ক্ষিপ্ত হয়ে ওঠে। বুধবার রাতে শামীম কাজী মেয়ের বাড়ীর পাশে গিয়ে ঘুরাঘুরি করতে দেখে মুকুল দেওয়ানের বড় মেয়ে জিজ্ঞেস করলে তার সাথে অসাধারণ করে।বিষয়টি তার বাবা মুকুল দেওয়ান জানতে পেরে সেখানে গিয়ে ঘটনা সম্পর্কে জানতে চাইলে শামীম দেওয়ান ক্ষিপ্ত হয়ে উঠে এবং একপর্যায়ে তার হাতে থাকা ধারালো কাচি দিয়ে মুকুল দেওয়ানকে আঘাত করে। এতে মুকুল দেওয়ানের হাতে ও শরীরের বিভিন্ন স্থানে রক্তাক্ত জখম হলে স্থানীয় এলাকাবাসী উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায়।

এদিকে এই ঘটনায় পরিবার এবং স্থানীয় এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্তসহ জড়িত সকল অপরাধীর দৃষ্টান্তমূলক ও সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন। এই ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

বিজ্ঞাপন

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই ইমতিয়াজ কবির বলেন, মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে অভিযুক্ত শাহীন কাজীকে আটক করা হয়েছে। এই বিষয়ে অধিকতর তদন্ত চলমান রয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা