চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাব এর উদ্যোগে স্কুল শিক্ষার্থীদের নিয়ে বৃক্ষরোপন কর্মসূচি পালন

Default User
পপুলার বিডিনিউজ ডেস্ক
আপডেটঃ জুলাই ৩০, ২০২৬ | ৪:১৪
Link Copied Successfully!

রোটারি ক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল এর উদ্যোগে শহরের পুরানবাজার হাফেজ মাহমুদা বালিকা উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয়ের মাঠে এই কর্মসূচি পালন করা হয়।

এই বৃক্ষরোপন কর্মসূচিতে ২ শতাদিক ফলজ, বনজ ও ঔষধি গাছের ছাড়া বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয়।
বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে বক্তব্য রাখেন রোটারি ক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল এর প্রেসিডেন্ট রোটারিয়ান রাজিব মজুমদার, আইপিপি রোটারিয়ান আব্দুল্লাহ আল মামুন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহানা নার্গিস, সাবেক প্রধান শিক্ষক, কাজী সুরাইয়া আক্তার, সিনিয়র রোটারিয়ান আমিনুল্ল্যাহ শেখ, ক্লাবের জয়েন্ট সেক্রেটারি আবদুস সালাম আজাদ জুয়েল, এই উপস্থিত ছিলেন সিনিয়র শিক্ষক মো: শফিকুর রহমান, মো: ওমর ফারুক, মো: ওয়াজিউল্ল্যাহ, শেখ ফরিদ, কাজী আইয়ুব খান, তপন কুমার দাস, শুভ শাহা, রুনা লায়লা, রমা রানী, মরিয়ম আক্তার, শামিমা আক্তার, ইকরামুল হক প্রমুখ। ক্লাব প্রেসিডেন্ট তার বক্তব্যে বলেন, রোটারি ডিস্ট্রিক্ট ৬৫ বাংলাদেশের এর মধ্যে অন্যতম রোটারি ক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল দীর্ঘ ৩৭ বছর যাবৎ চাঁদপুরের নানা বিধ সামাজিক উন্নয়ন মূলক কাজে অংশগ্রহণ করে আসছে। বিশেষ করে চিকিৎসা, শিক্ষা, বিশুদ্ধ পানি, পুষ্টিকর খাবার, জনসচেতনতা সৃষ্টির কার্যক্রম, শিশুও মাতৃজনিত সেবা প্রধান, পরিবেশ রক্ষায় বনজ, ফলজ ও ঔষধি উৎপাদন বৃদ্ধির জন্য বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়ে থাকে। তারই অংশ হিসেবে বৃহস্পতিবার দুপুরে স্কুল শিক্ষার্থীদের হাতে গাছ তুলে দেয়া হয়েছে।

বিজ্ঞাপন

প্রধান শিক্ষক বলেন, চাঁদপুর সেন্ট্রাল রোটারি ক্লাব এর এই উদ্যোগ অবশ্যই প্রশংসনীয়, এই কর্মসূচির মাধ্যমে বনজ, ফলজ,ঔষধি বৃক্ষ উৎপাদন বৃদ্ধি পাবে এবং শিক্ষার্থীরা উপকৃত হবে।

আইপিপি রোটারিয়ান আব্দুল্লাহ আল মামুন বলেন, দেশের রোটারি ক্লাব গুলোর মধ্যে রোটারি ক্লাব অব চাঁদপুর সেন্ট্রাল এর সামাজিক উন্নয়ন মূলক কার্যক্রম খুবই প্রশংসনীয় হয়ে আসছে। আজকে আমরা কোমলপ্রাণ শিক্ষার্থীদের জন্য ফলজ, বনজ, ও ঔষধি গাছ নিয়ে আসছি। আমরা পর্যায়ক্রমে আরো প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এই গাছ তুলে দিব।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা