বোয়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা শিক্ষা অফিসার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ২৮, ২০২৬ | ১১:৩৬
Link Copied Successfully!

শিক্ষার মানোন্নয়ন ও একাডেমিক শৃঙ্খলা নিশ্চিত করতে চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার বোয়ালিয়া বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করেছেন জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ। মঙ্গলবার ২৮ জুলাই ২০২৬ ইং তারিখে তিনি বিদ্যালয়টি পরিদর্শন করেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব সৈয়দ আহমদ খানের সভাপতিত্বে আয়োজিত এক মতবিনিময় সভায় জেলা শিক্ষা অফিসার শিক্ষক-শিক্ষার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় তিনি যেসব নির্দেশনা দেন-
একাডেমিক মান বৃদ্ধি: অনুত্তীর্ণ শিক্ষার্থীদের পরবর্তী শ্রেণীতে প্রমোশন না দেওয়া। এসএসসি পরীক্ষার ফলাফল উন্নয়নে শিক্ষার্থীদের শিক্ষকদের মধ্যে ভাগ করে দিয়ে প্রতি সপ্তাহে মূল্যায়ন সভা করা। দুর্বল শিক্ষার্থীদের জন্য বিশেষ ক্লাসের ব্যবস্থা করা।
উপস্থিতি ও সহপাঠ্যক্রম: বিদ্যালয়ের শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি করা। ডিবেট ক্লাবের মাধ্যমে শিক্ষার্থীদের বাকপটু করে গড়ে তোলা। প্রতি বছর বিদ্যালয়ের নিজস্ব ব্যবস্থাপনায় বিজ্ঞান মেলা আয়োজন ও লাইব্রেরি সচল রাখা। সহপাঠক্রমিক কার্যাবলী বাস্তবায়ন।
সরকারি কর্মসূচি: মাননীয় প্রধানমন্ত্রী ঘোষিত “ওয়ান চাইল্ড ওয়ান ট্রি” বৃক্ষরোপণ কর্মসূচি এবং প্রাইম মিনিস্টার গোল্ডকাপ জাতীয় ফুটবল প্রতিযোগিতা ২০২৬ বাস্তবায়ন।
সামাজিক সচেতনতা: বাল্যবিবাহ, মাদক ও ডিজিটাল ডিভাইসের অপব্যবহার রোধে শিক্ষার্থীদের কাউন্সেলিং জোরদার করা। বিদ্যালয়ে পরিষ্কার-পরিচ্ছন্নতা সম্পর্কে সচেতনতা তৈরি।

বিজ্ঞাপন

জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুহুল্লাহ বলেন, “শিক্ষার গুণগত মান ধরে রাখতে হলে শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। বিদ্যালয়কে কেবল পাঠদানের জায়গা নয়, নৈতিকতা ও দক্ষতা গড়ে তোলার কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে।”

সভায় বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা