দিঘলদী উবিতে সূধীজনদের সাথে এডহক কমিটির সভা

Reporter
মাহফুজ মল্লিক
আপডেটঃ জুলাই ২৭, ২০২৬ | ১২:৩৬
Link Copied Successfully!

মতলব দক্ষিণ উপজেলার দিঘলদী এম এ ছাত্তার উচ্চ বিদ্যালয়ে সুধীজনদের সাথে এডহক কমিটির সভা অনুষ্ঠিত হয়। গত ২৬ জুলাই বেলা এগারোটায় বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন অত্র বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি এ্যাডভোকেট মোঃ শামীম হোসেন। তিনি বলেন, বিদ্যালয়ের মানোন্নয়নের ক্ষেত্রে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গের ভূমিকা অনেক গুরুত্বপূর্ণ।

তিনি শিক্ষক এবং এলাকাবাসীর উদ্দেশ্যে বলেন, অতীতে লেখাপড়ার মান এবং ফলাফল কি হয়েছে তা আমার জানার আগ্রহ নেই এবং জানতেও চাই না। আজ থেকে চাই শুধু মানসম্মত লেখাপড়া। শিক্ষার্থীদের লেখাপড়ার মান উন্নয়ন করতে শিক্ষকদের অধিক যত্নবান হতে হবে। আমি চাই এই প্রতিষ্ঠানে সভাপতি হওয়ার পর লেখাপড়ার উন্নতি কতটুকু হয়েছে। ছাত্র-ছাত্রীদের যেকোনো সমস্যা সমাধানের জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা থাকবে।

প্রধান শিক্ষক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন খানের পরিচালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য সহকারি শিক্ষিকা
তাহমিনা বেগম, মতলব পৌর যুবদলের যুগ্ম আহবায়ক
মাসুদুল ইসলাম সোহাগ, সাবেক কাউন্সিলর আহিজুল মুন্সী, ৮ নং ওয়ার্ড বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সুলতান সরকার, সাধারণ সম্পাদক হেলাল গাজী, যুবদলের সাধারণ সম্পাদক মোঃআব্দুর রহিম মতলব পৌর বিএনপির সদস্য শাহাদাত হোসাইন বাবলু , সাবেক অভিভাবক সদস্য মনির রাজা, তাজুল ইসলাম প্রধান, পৌর ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক সোহেল মাল, সাবেক অভিভাবক প্রতিনিধি মোঃ মকবুল হোসেন জাকির,প্রাক্তন ছাত্র মোঃ আনোয়ার মৃধা, ৮ নং ওয়ার্ড ছাত্রদল নেতা মোঃ সাদ্দাম হোসেন,প্রাক্তন ছাত্র আবু রায়হান মিজি প্রমুখ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা