চাঁদপুরের কবি ও বিএনপি নেতা মাহবুব আনোয়ার বাবলু আর নেই

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ২৬, ২০২৬ | ১০:২৩
Link Copied Successfully!

চাঁদপুরের সাহিত্যাঙ্গনের উজ্জ্বল মুখ, জেলার একমাত্র রম্য লেখক ও কবি, সাহিত্য একাডেমি চাঁদপুর-এর কার্যনির্বাহী সদস্য এবং চাঁদপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি মাহবুব আনোয়ার বাবলু আর আমাদের মাঝে নেই।

আজ ভোরে চাঁদপুর সদর জেনারেল হাসপাতালে তিনি ইন্তেকাল করেছেন।

সাহিত্য, সংস্কৃতি ও রাজনীতি — তিন অঙ্গনেই তাঁর বিচরণ ছিল সমানভাবে। রম্য রচনায় তিনি ছিলেন চাঁদপুরের একমাত্র স্বতন্ত্র কণ্ঠ। তাঁর লেখা ও উপস্থাপনা পাঠক-শ্রোতাদের মুগ্ধ করত। একইসঙ্গে তিনি সাহিত্য একাডেমি চাঁদপুরের কার্যনির্বাহী সদস্য হিসেবে জেলার সাহিত্য চর্চাকে এগিয়ে নিতে নিরলস কাজ করে গেছেন।

বিজ্ঞাপন

রাজনীতিতেও তিনি ছিলেন সক্রিয়। চাঁদপুর জেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি হিসেবে দলের জন্য কাজ করেছেন দীর্ঘদিন।

তাঁর প্রয়াণে শোক প্রকাশ করেছেন সাহিত্যিক, সাংবাদিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ। তারা বলছেন, আমরা একজন সৃজনশীল লেখক, প্রজ্ঞাবান সংগঠক এবং একজন নিবেদিতপ্রাণ মানুষকে হারালাম।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা