মতলব উত্তরে পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ জুলাই ২৫, ২০২৬ | ৮:৫৪
Link Copied Successfully!

মতলব উত্তর উপজেলায় বার্ষিক ক্রীড়ার পুরস্কার বিতরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ জুলাই) উপজেলার সাদুল্যাপুর ইউনিয়নের চান্দ্রকান্দিতে অবস্থিত এসইএল মডেল একাডেমির অডিটোরিয়ামে শিক্ষা প্রতিষ্ঠানটির বার্ষিক ক্রীড়ার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সেই সাথে প্রাথমিকের বৃত্তি পাওয়া মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেয়া হয়।
অনুষ্ঠানে মুঠোফোনে প্রধান অতিথির বক্তব্য দেন এসইএল মডেল একাডেমির প্রতিষ্ঠাতা ও রিহ্যাবের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল আউয়াল।

এসইএল মডেল একাডেমির অধ্যক্ষ মোঃ সালউদ্দিনের সভাপতিত্বে এবং সহকারী শিক্ষক মরিয়ম আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য ও উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর সরকার, বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক লিয়াকত আলী চৌধুরী খোকন, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাংবাদিক শামসুজ্জামান ডলার।

বিজ্ঞাপন

এসইএল মডেল একাডেমীর প্রতিষ্ঠাতা ইঞ্জিনিয়ার আব্দুল আউয়াল মুঠোফোনে তাঁর বক্তব্যে বলেন, এই ছেলে মেয়েরা ভালোভাবে লেখাপড়া করলে ডাক্তার, ইঞ্জিনিয়ার, পাইলট কিছু একটাতো হবেই ইনশাআল্লাহ। কিন্তু লেখাপড়া না করলে ওরাতো কিছুই হতে পারবেনা। ওদেরকে প্রতিযোগিতার মাধ্যমে এগিয়ে যেতে হবে। কিন্তু, মন দিয়ে লেখাপড়া না করলে তো কিছুই হতে পারবে না। কাজেই, মন দিয়ে লেখাপড়া করতে হবে।

তিনি তাঁর বক্তব্যে আরো বলেন, প্রত্যেক শিক্ষার্থীই কম-বেশি মেধাবী। নিয়মিত লেখাপড়া করলে এই শিক্ষার্থীরা মেধাবী হয়ে এবং মানুষের মতো মানুষ হয়ে একদিন পরিবার, সমাজ ও রাষ্ট্রের উন্নয়নের কাজে লাগবেই। লেখাপড়া নিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের পরিশ্রমের পাশাপাশি অভিভাবকরা সন্তানদের লেখাপড়ার বিষয়ে আরো মনযোগী হতে হবে। শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষায় শিক্ষিত করতে, শিক্ষার্থীদের মানবিক গুনাবলী সম্পন্ন মানুষ হতে আরো মনযোগী ও দায়িত্বশীল করি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা