হাজীগঞ্জে ব্যবসায়ীর বসতঘরে দুর্ধর্ষ চুরির অভিযোগ, নগদ টাকা ও স্বর্ণালঙ্কার লুটের দাবি

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ২৫, ২০২৬ | ৮:৪৭
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ১০ নম্বর গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ভাউড়পাড় (আইছের বাড়ি) এলাকায় এক ব্যবসায়ীর বসতঘরে গভীর রাতে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় নগদ ২ লাখ ৫০ হাজার টাকা ও প্রায় ৬ ভরি স্বর্ণালঙ্কার লুট হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী।

ভুক্তভোগী ব্যবসায়ী বাবুল (৬০) জানান, ব্যবসায়িক প্রয়োজনে তিনি অধিকাংশ সময় ঢাকায় অবস্থান করেন। গত ২০ জুলাই তার স্ত্রী অসুস্থ হয়ে চিকিৎসার জন্য মেয়ের বাসায় চলে যাওয়ায় বাড়িটি ফাঁকা ছিল। সেই সুযোগে ২৩ জুলাই দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে দুর্বৃত্তরা বসতঘরের মূল ফটকের তালা ভেঙে ঘরে প্রবেশ করে।

তিনি আরও জানান, চোরেরা ঘরের স্টিলের আলমারির তালা ভেঙে সেখানে রাখা নগদ ২ লাখ ৫০ হাজার টাকা ও প্রায় ৬ ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়। এছাড়া ঘরের বিভিন্ন কক্ষ তছনছ করে আরও মূল্যবান মালামাল খোঁজার চেষ্টা চালায়। পরদিন সকালে পরিবারের সদস্যরা বাড়িতে এসে ঘরের তালা ভাঙা ও মালামাল এলোমেলো অবস্থায় দেখতে পেয়ে চুরির বিষয়টি নিশ্চিত হন।

বিজ্ঞাপন

এ ঘটনায় ভুক্তভোগী হাজীগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা এবং লুট হওয়া নগদ অর্থ ও স্বর্ণালঙ্কার উদ্ধারের দাবি জানিয়েছেন।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুল মান্নান বলেন, “এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা