মতলবে ভয়াবহ অগ্নিকাণ্ডে তুলার মিল পুড়ে ছাই, মালিক নিঃস্ব- ক্ষয়ক্ষতি ১০ লাখ

Reporter
মাহফুজ মল্লিক
আপডেটঃ জুলাই ২৩, ২০২৬ | ১০:২৬
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব দক্ষিণে ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি তুলার মিল পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। এতে প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

বৃহস্পতিবার(২৩ জুলাই) বিকেলে উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের খর্গপুর এলাকায় গৌরিপুর-মতলব পেন্নাই সড়কের পাশে আদিবা তুলার মিলে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

প্রত‍্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার বিকেলে উপজেলার খর্গপুর এলাকায় আদিবা তুলার মিলে আগুন লেগেছে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। মুহুর্তেই আগুন মিলটির চারপাশে ছড়িয়ে পড়ে। এলাকাবাসী একত্রিত হয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে মতলব দক্ষিণ উপজেলা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

বিজ্ঞাপন

আদিবা তুলার মিলের কর্মচারী মোহাম্মদ আলী জানান, বৃহস্পতিবার বিকেলে মিলের মেশিন চালু দিতে গেলে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়।পরে আমি ডাকচিৎকার দিলে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। খবর পেয়ে ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে কারখানার দুইটি মেশিন, একটি মটর,একটি ওজন স্কেল, জুট ও তুলা সম্পূর্ণ পুড়ে যায়।

মিলের মালিক মো. লিটন প্রধান বলেন, অগ্নিকাণ্ডে আমার মিলের মেশিন, মটর,স্কেল, জুট ও তুলাসহ প্রায় ১০ লক্ষ টাকার ক্ষতি হয়েছে। আগুনে পুড়ে আমার সব শেষ হয়ে গেছে।

মতলব দক্ষিণ উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মেহেদী হাসান তুহিন জানান, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছাই। দুইটি ইউনিট প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

বিজ্ঞাপন

ছবির ক্যাপশন: চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলায় আদিবা তুলার মিল পুড়ে ছাই।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় একই পরিবারের ৩ বাংলাদেশি নিহত মতলবে ভয়াবহ অগ্নিকাণ্ডে তুলার মিল পুড়ে ছাই, মালিক নিঃস্ব- ক্ষয়ক্ষতি ১০ লাখ সাদুল্লাপুর ইউপি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী তাজুল ইসলাম মিয়াজী পুলিশ কর্মকর্তা সাইফুল মালিকের মৃত্যুতে জাকির মজুমদারের শোক প্রকাশ কচুয়ার জগৎপুর উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা শিক্ষা অফিসার মতলব উত্তরে সারা ফাউন্ডেশনের মাদকবিরোধী র‍্যালি ও সমাবেশ হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে অত্যাধুনিক ডেন্টাল ইউনিটের কার্যক্রম শুরু রাজারগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ম্যানেজিং কমিটির সভাপতিদের পরিচিত সভা চাঁদপুরে সাংবাদিকদের এআই ও ফ্যাক্ট-চেকিং বিষয়ক কর্মশালা চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নতুন ভিসি ও প্রো-ভিসি নিয়োগ নন্দনপুর উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা রূপসা আহমদিয়া উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন জেলা শিক্ষা অফিসার কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার হাজীগঞ্জের মোহাম্মদ সাইফুল মালিক আর নেই বছরের শেষ বা আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন শাহরাস্তিতে জলাবদ্ধতা শতাধিক পরিবারের দুর্ভোগ, ইউএনওর হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর জনপ্রতিনিধি সৎ এবং জনকল্যাণমুখী হলে নাগরিকরাই তার সুফল পায়- আলহাজ্ব মো. মোশাররফ হোসাইন ফরিদগঞ্জে পানিতে পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু রক্তের সন্ধানে আমরা (৬৪ জেলা)’র পক্ষ থেকে শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান মতলব উত্তরে ৭ বছরের শিশুকে ধর্ষণ: বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু