পুলিশ কর্মকর্তা সাইফুল মালিকের মৃত্যুতে জাকির মজুমদারের শোক প্রকাশ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ২৩, ২০২৬ | ৮:৩৫
Link Copied Successfully!

পুলিশ কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম মালিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ ও শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন মেয়র পদপ্রার্থী মোহাম্মদ জাকির হোসেন মজুমদার।

এক শোক বার্তায় বিশিষ্ট সাংবাদিক ও সংগঠক জাকির মজুমদার বলেন, হাজীগঞ্জের কৃতিসন্তান পুলিশ কর্মকর্তা কুমিল্লা সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম মালিকের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। একইসঙ্গে শোক সন্তপ্ত পরিবারসহ শোকাহত আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব ও শুভাকাঙ্খীদের প্রতি সমবেদনা জানাচ্ছি।

তিনি মহান আল্লাহর কাছে সাইফুল মালিকের রুহের মাগফেরাত ও তার জান্নাত কামনা করেন। একইসঙ্গে মরহুম সাইফুল মালিকের স্ত্রী, সন্তান, পিতা, মাতাসহ পরিবারের সকল সদস্যকে প্রিয়জন হারানোর শোক বহন ও সবর করার তৌফিক কামনা করেন।

বিজ্ঞাপন

হাজীগঞ্জ পৌরসভার মেয়র পদপ্রার্থী জাকির মজুমদার শোক বার্তায় উল্লেখ করেন, সাইফুল মালিক একজন সৎ, দক্ষ, জনবান্ধব ও দেশপ্রেমিক পুলিশ কর্মকর্তা ছিলেন। আল্লাহ তার ভালো কাজগুলোর বদৌলতে পরকালে তার জন্য নাজাত এবং দুনিয়াতে পরিবারের জন্য উত্তম বিনিময় দান করুন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা