মতলবে ৭ মামলার আসামী আওলাদ খানসহ গ্রেপ্তার ৩

Reporter
মাহফুজ মল্লিক
আপডেটঃ জুলাই ২২, ২০২৬ | ৭:২১
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় ৭ মামলার আসামী মো. আওলাদ খাঁন(৪০) নামে এক শীর্ষ মাদক ব্যবসায়ীসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার(২২ জুলাই) গ্রেপ্তারকৃত আসামীদের আদালতে প্রেরণ করেছে। মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.হাফিজুর রহমান মানিকের দিকনির্দেশনা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ২১ জুলাই রাতে তাদেরকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন মতলব দক্ষিণ থানার ওসি মো হাফিজুর রহমান মানিক।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই সুজিত চন্দ্র দে সঙ্গীয় ফোর্স নিয়ে মাদক বিরোধী অভিযান চালিয়ে মাদক কারবারি আওলাদ খাঁনকে নারায়নপুর বাজার এলাকা থেকে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ।

মো. আওলাদ খাঁন চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়নের পাঁচঘরিয়া গ্রামের মমিন খাঁনের ছেলে। তার বিরুদ্ধে পূর্বে ৭ মামলা রয়েছে বলে জানায় পুলিশ।

এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, আওলাদ খাঁন দীর্ঘদিন ধরে মাদকের ব্যবসা করে আসছে। তার কারনে এলাকার যুব সমাজ ধ্বংসের পথে। মাদকের অপরাধে অভিযুক্ত আওলাদ মাদকসহ একাধিকবার গ্রেপ্তার হয়ে জেলও খেটেছে। জামিনে এসে আবারও এই ব্যবসা শুরু করে দেয়। ইতিপূর্বে তার বিরুদ্ধে ৭ টি মামলা রয়েছে।
একইদিন কুমিল্লার দাউদকান্দি উপজেলার দৌলতপুর ইউনিয়নের আব্দুর রাজ্জাক ছেলে কাইয়ুম সরকার মুন্না(৩৮)কে গ্রেপ্তার করে। এ সময় তার কাছ থেকে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।

বিজ্ঞাপন

এছাড়াও এসআই দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার রাতে মতলব দক্ষিণ উপজেলার পাঁচকিপাড়া এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় সফিকুল ইসলামের ছেলে নোমান মিজি(৩৯)কে ইয়াবাসহ গ্রেপ্তার করে।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান মানিক বলেন, আওলাদ খাঁনের বিরুদ্ধে ৭ টি মামলা রয়েছে।
গ্রেপ্তারের সময় তার কাছ থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। অপর দুই আসামীদের কাছ থেকেও ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। আসামীদের আদালতে প্রেরণ করা হয়েছে। কিশোর গ্যাং,মাদক ও অপরাধ নির্মুলে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
বছরের শেষ বা আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন শাহরাস্তিতে জলাবদ্ধতা শতাধিক পরিবারের দুর্ভোগ, ইউএনওর হস্তক্ষেপ কামনা এলাকাবাসীর জনপ্রতিনিধি সৎ এবং জনকল্যাণমুখী হলে নাগরিকরাই তার সুফল পায়- আলহাজ্ব মো. মোশাররফ হোসাইন ফরিদগঞ্জে পানিতে পড়ে যুবকের মর্মান্তিক মৃত্যু রক্তের সন্ধানে আমরা (৬৪ জেলা)’র পক্ষ থেকে শিক্ষার্থীকে আর্থিক সহায়তা প্রদান মতলব উত্তরে ৭ বছরের শিশুকে ধর্ষণ: বৃদ্ধের যাবজ্জীবন কারাদণ্ড ফরিদগঞ্জে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল চালকের মৃত্যু শাহরাস্তিতে টাকার জন্য মায়ের মাথায় জখম, মাদকাসক্ত ছেলে আটক শাহরাস্তিতে বাল্যবিবাহ, যৌতুক ও নারী নির্যাতন প্রতিরোধে ইউএনওর সচেতনতামূলক সভা হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির নির্বাচনী তফসিল ১০ আগষ্ট মতলবে ৭ মামলার আসামী আওলাদ খানসহ গ্রেপ্তার ৩ হাজীগঞ্জে মাদকের কাজে বাঁধা দেওয়ায় হামলা, অভিযুক্তদের দাবি প্রতিহিংসা হাজীগঞ্জে ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার, পৃথক অভিযানে বাকিলা থেকে গাঁজা উদ্ধার মহেশখালীর এলএনজি টার্মিনালে ত্রুটিতে চাঁদপুরে গ্যাস সংকট, ভোগান্তিতে যানবাহন ও সাধারণ মানুষ শাহরাস্তিতে গাঁজাসহ ১ জন গ্রেফতার, সিআর পরোয়ানাভুক্ত আরেক আসামী আটক একনেকে ১৪ হাজার ৪১ কোটি টাকার আট প্রকল্প অনুমোদন হাজীগঞ্জ-শাহরাস্তিতে এমপি মমিনুল হকের ৫ দিনের কর্মসূচি ঘোষণা মতলবে প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠাতে এসে সড়কে ঝরল মায়ের প্রাণ ইঞ্জিনিয়ার মকবুল ফাউন্ডেশনের উদ্যোগে দ্বিতীয় ধাপে আরও ২২ জনের বিনামূল্যে ছানি অপারেশন ও লেন্স প্রতিস্থাপন সম্পন্ন হাজীগঞ্জের দ্বাদশ গ্রাম ইউনিয়ন যুবদলের সভাপতি পদপ্রার্থী আসাদ পাঠান