মৃত্যুফাঁদে মতলবের মেঘনা-ধনাগোদা বেড়িবাঁধ, পাঁচ শতাধিক গর্তে ঝুঁকিতে লাখো মানুষ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ২১, ২০২৬ | ২:৪১
Link Copied Successfully!

চাঁদপুরের মেঘনা-ধনাগোদা বেড়িবাঁধ এখন মৃত্যুফাঁদে পরিণত হয়েছে। দীর্ঘদিনের অবহেলা ও টানা বর্ষণে ৬৪ কিলোমিটার দীর্ঘ এই বাঁধ সড়কে সৃষ্টি হয়েছে পাঁচ শতাধিক গর্ত ও ধস।

মতলব উত্তর উপজেলার আমিরাবাদ, মোহনপুর, ষাটনল, শিকিরচর, এখলাসপুর ও জনতাবাজার এলাকার অবস্থা সবচেয়ে ভয়াবহ। কোথাও বিশাল গর্ত, কোথাও সড়ক ধসে পড়েছে । প্রতিটি বৃষ্টির পর বাড়ছে নতুন গর্ত।

দুর্ঘটনা এড়াতে স্থানীয়রা গর্তের পাশে লাল কাপড় ও গাছের ডাল দিয়ে সতর্ক সংকেত দিয়েছেন। তবুও জীবনের ঝুঁকি নিয়ে প্রতিদিন হাজারো যানবাহন ও মানুষ চলাচল করছে এই বাঁধ দিয়ে।

বিজ্ঞাপন

১৯৮৭-৮৮ সালে নির্মিত এই বেড়িবাঁধ দিয়ে চাঁদপুর, ঢাকা, লক্ষ্মীপুর, নোয়াখালীর যানবাহন চলাচল করে। পাশাপাশি প্রায় ৩২ হাজার একর কৃষিজমিও এই বাঁধের ওপর নির্ভরশীল।

স্থানীয়দের অভিযোগ, বছরের পর বছর সমস্যার কথা জানানো হলেও স্থায়ী সংস্কার হয়নি।

সুজন চাঁদপুরের সাধারণ সম্পাদক রহিম বাদশা বলেন, “বর্ষায় বাঁধের এমন অবস্থা লাখো মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে।”

বিজ্ঞাপন

মেঘনা-ধনাগোদা পানি উন্নয়ন বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. সেলিম শাহেদ দ্রুত সংস্কারের আশ্বাস দিয়েছেন।

সচেতন মহলের দাবি, ক্ষতিগ্রস্ত অংশে জরুরি মেরামতের পাশাপাশি পুরো বেড়িবাঁধের টেকসই সংস্কার এখন সময়ের দাবি। অন্যথায় যোগাযোগ ব্যবস্থার পাশাপাশি পুরো অঞ্চলের জননিরাপত্তা ও কৃষি অর্থনীতি হুমকির মুখে পড়বে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা