রোটারি ক্লাব অব হাজীগঞ্জের উদ্যোগে ডাকাতিয়া নদীতে মৎস্য অবমুক্ত

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ১৯, ২০২৬ | ৮:৫৫
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জে দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, জলজ জীববৈচিত্র্য সংরক্ষণ এবং নদীর পরিবেশগত ভারসাম্য রক্ষার লক্ষ্যে ডাকাতিয়া নদীতে মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

রোববার (১৯ জুলাই) দুপুরে হাজীগঞ্জ দক্ষিণ বাজার খেয়াঘাট সংলগ্ন ডাকাতিয়া নদীতে রোটারি ক্লাব অব হাজীগঞ্জের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। রোটারি বর্ষ ২০২৬-২০২৭ উপলক্ষে আয়োজিত এ পরিবেশবান্ধব উদ্যোগে নদীতে বিভিন্ন প্রজাতির দেশীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রোটারি ক্লাব অব হাজীগঞ্জের প্রেসিডেন্ট রোটারিয়ান মোহাম্মদ মশিউর রহমান পাটওয়ারী, PHF।

বিজ্ঞাপন

সভাপতির বক্তব্যে তিনি বলেন, দেশীয় মাছের বিলুপ্তপ্রায় প্রজাতি সংরক্ষণ, নদীর প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য জলজ সম্পদ টিকিয়ে রাখতে নিয়মিতভাবে এ ধরনের কর্মসূচি বাস্তবায়ন অত্যন্ত প্রয়োজন। তিনি জলাশয় সংরক্ষণ, অবৈধ জাল ব্যবহার বন্ধ এবং মাছের প্রজনন মৌসুমে জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ ও জনকল্যাণমূলক কার্যক্রমের অংশ হিসেবে রোটারি ক্লাব অব হাজীগঞ্জ ভবিষ্যতেও বৃক্ষরোপণ, মৎস্য অবমুক্তকরণসহ বিভিন্ন সামাজিক ও পরিবেশবান্ধব উদ্যোগ অব্যাহত রাখবে।

এ সময় উপস্থিত ছিলেন রোটারিয়ান PP বি. এম. আহসান কলিম, PHF, PP গৌতম সাহা, PHF, PP জাফর আহমেদ, PP আশফাকুল আলম চৌধুরী, PP মানিক রায়, PP যুগ কৃষ্ণ হালদার, IPP ইঞ্জি. নূর ই রহমান নবীন, ক্লাবের সেক্রেটারি রোটারিয়ান মোহাম্মদ সাইফুল আলম (পলাশ), রোটারিয়ান প্রাণ কৃষ্ণ সাহা, জাকির হোসেন মিয়াজী, প্রেসিডেন্ট-ইলেক্ট রোটারিয়ান মো. হাবিবুর রহমান, রোটারিয়ান সঞ্জয় কর্মকার এবং রোটারেক্ট ক্লাবের সদস্যবৃন্দ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা