
৫৮ নং বড়কুল সপ্রাবি’র সভাপতি হলেন ইমান হোসেন


চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৫৮ নং বড়কুল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিচালনা পরিষদের নতুন কমিটি গঠন করা হয়েছে।
নবগঠিত কমিটিতে মো. ইমান হোসেন সভাপতি, বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম রসুল সদস্য সচিব এবং মো. আনোয়ার হোসেন সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন।
এছাড়া বিদ্যুৎসাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন আখি আক্তার ও গৌতম সাহা। অভিভাবক সদস্য হিসেবে দায়িত্ব পালন করবেন ওয়াসিম মুন্সী, জাহানারা আক্তার ও দীপা সাহা। ইউনিয়ন পরিষদ সদস্য হিসেবে রয়েছেন আতিকুর রহমান। অবসরপ্রাপ্ত শিক্ষক প্রতিনিধি হিসেবে নির্বাচিত হয়েছেন গীতা রানী সাহা এবং শিক্ষক প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন আখেরা পারভিন।


নবনির্বাচিত পরিচালনা পরিষদের সদস্যরা বিদ্যালয়ের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য একটি আধুনিক ও মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে আন্তরিকভাবে কাজ করবেন বলে আশা প্রকাশ করেছেন স্থানীয় অভিভাবক, শিক্ষানুরাগী ও সচেতন মহল।
এদিকে, নতুন কমিটি গঠিত হওয়ায় নবনির্বাচিত সভাপতি মো. ইমান হোসেনসহ সকল সদস্যকে বিভিন্ন সামাজিক, শিক্ষাবিদ ও স্থানীয় সংগঠনের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

























