
নির্বাচিত হলে ডাকাতিয়া নদীতে ওয়ার্টারবাস সার্ভিস চালুর কথা জানালেন জাকির মজুমদার


সড়ক পথের চাপ কমাতে এবং পৌরবাসীর যাতায়াত আরও সাশ্রয় ও নিরাপদ করার লক্ষ্যে ডাকাতিয়া নদীতে ওয়ার্টার বাস সার্ভিস চালুর পরিকল্পনার কথা জানিয়েছেন মেয়র পদপ্রার্থী সাংবাদিক ও সংগঠক মোহাম্মদ জাকির হোসেন মজুমদার।
শনিবার দক্ষিণ বলাখাল ১ নং ওয়ার্ডে পৌরবাসীর সঙ্গে কুশল বিনিময় ও গণসংযোগকালে তিনি এমন পরিকল্পনার কথা জানান।
মেয়র প্রার্থী জাকির মজুমদার বলেন, হাজীগঞ্জ পৌরসভার পূর্ব-পশ্চিমের দীর্ঘ একটি নদীপথ রয়েছে। এটিকে আমরা সহজ যাতায়াতে ব্যবহার করতে পারি। নিরাপদ ও দ্রুত যাতায়াতে এই নদীতে ওয়ার্টারবাস সার্ভিচ চালু করা যেতে পারে।


আসন্ন হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনে মেয়র পদে জয়ী হলে ডাকাতিয়া নদীর দক্ষিণ বলাখাল থেকে এনায়েতপুর পর্যন্ত ওয়ার্টারবাস সার্ভিস চালুর পরিকল্পনার কথা জানান তিনি।
জাকির মজুমদার বলেন, সড়কপথে দিন দিন চাপ বাড়ছে, যানজট সৃষ্টি হচ্ছে। পৌরবাসীর স্বল্প দূরত্বের যাতায়াতে ডাকাতিয়া নদী বিকল্প পথ হয়ে উঠতে পারে।
তিনি বলেন, যদি ওয়ার্টারবাস সার্ভিসের পরিকল্পণা বাস্তবায়ন করা যায়, তবে পৌরবাসী পাবে নতুন যাতায়াতের পথ। পাশাপাশি বহু লোকের কর্সংস্থান সৃষ্টি হবে।
সাংবাদিক জাকির মজুমদার বলেন, আমার পেশাগত জীবনে মানুষের দুঃখ, দুর্দশা, সমস্যা নিয়ে লিখিছি, মানুষের পাশে থেকেছি। পৌরবাসী যদি আমাকে সমর্থন দেন, মেয়র পদে নির্বাচিত করেন, জনগণের অর্পিত আমানত রক্ষা করবো, ইনশাআল্লাহ।
এই সময় তার সঙ্গে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ গণসংযোগে অংশগ্রহণ করেন।

























