দৈনিক চাঁদপুর প্রবাহ পত্রিকার সন্মাননা পেলেন এডভোকেট জহিরুল ইসলাম

Reporter
নিজস্ব প্রতিবেদক
আপডেটঃ জুলাই ১৭, ২০২৬ | ৯:৫০
Link Copied Successfully!

জেলার জনপ্রিয় শীর্ষস্থানীয় সংবাদপত্র দৈনিক চাঁদপুর প্রবাহ-এর গৌরবময় ২৫ বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে দীর্ঘদিনের পরিচিত মুখ সাংবাদিক সম্মাননা স্মারক গ্রহণ করেছেন এডভোকেট জহিরুল ইসলাম।

১৭ জুলাই শুক্রবার বিকালে চাঁদপুর প্রেসক্লাবে প্রবাহ পত্রিকার ২৫ বছর পূর্তি অনুষ্ঠানের আয়োজন করা হয়। পত্রিকাটির নিজস্ব প্রতিবেদক হিসাবে সংবাদ সংগ্রহ, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা পেশাদারিত্বের সঙ্গে দীর্ঘদিন কাজ করে যাওয়ার পাশাপাশি জেলার মফস্বল সাংবাদিক থেকে বাংলাদেশ বার কাউন্সিলের সনদ পেয়ে এডভোকেটশীপ অর্জন করায় পত্রিকার পক্ষ থেকে স্বীকৃতিস্বরূপ তাঁকে এই সম্মাননা প্রদান করা হয়।

জেলার গণমাধ্যমে সাংবাদিক জহিরুল ইসলাম নানা প্রতিবেদনে অবদান প্রশংসনীয় এবং তাঁর মতো নিবেদিত মাঠের সাংবাদিক থেকে চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সদস্য হিসেবে এডভোকেটশীপ অর্জন করায় তার এ কৃতিত্বকে স্বাগত জানানো হয়। মাঠের সাংবাদিকদের মধ্যে একজন এডভোকেট জহিরুল ইসলামকে তার এ সফলতার সম্মানিত করায় নতুন প্রজন্মের সাংবাদিকদের জন্য অনুপ্রেরণার উৎস হিসাবে থাকবে।

বিজ্ঞাপন

সম্মাননা গ্রহণের পর জহিরুল ইসলাম জয় দৈনিক চাঁদপুর প্রবাহ পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এডভোকেটের পাশাপাশি ভবিষ্যতেও বস্তুনিষ্ঠ ও জনকল্যাণমূলক সংবাদ পরিবেশনে নিজেকে নিবেদিত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

এ সময় প্রধান অতিথি স্থানীয় সাংসদ শেখ ফরিদ আহমেদ মানিক, দৈনিক চাঁদপুর প্রবাহের সম্পাদক, প্রকাশক, বিভিন্ন পর্যায়ের সাংবাদিক, সুধীজন ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা