পুলিশ সুপারের সঙ্গে সিএনজি মালিক-শ্রমিক নেতাদের সৌজন্য সাক্ষাৎ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ১৬, ২০২৬ | ১১:০৭
Link Copied Successfully!

চাঁদপুরে সিএনজি চালিত অটোরিকশা চলাচল স্বাভাবিক রাখতে সার্বিক সহযোগিতা কামনায় জেলা পুলিশ সুপারের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন জেলা সিএনজি চালিত অটোরিকশা মালিক ও শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

বৃহস্পতিবার (১৬ জুলাই ২০২৬) অনুষ্ঠিত এ মতবিনিময় সভায় সংগঠনের নেতারা শহরের যানজট, বিভিন্ন সময়ে আটক হওয়া সিএনজি অটোরিকশা এবং চালকদের বিভিন্ন সমস্যার বিষয় তুলে ধরেন। একই সঙ্গে স্বল্প জরিমানার মাধ্যমে আটক সিএনজি অটোরিকশা চলাচলের সুযোগ দিতে ছয় মাসের জন্য বিশেষ সময় দেওয়ার আবেদন জানান তারা।

এ সময় পুলিশ সুপারের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আলোচনা হয় এবং সড়কে শৃঙ্খলা বজায় রেখে সিএনজি চলাচলে পারস্পরিক সহযোগিতার বিষয়ে মতবিনিময় করা হয়।

বিজ্ঞাপন

সৌজন্য সাক্ষাতকালে উপস্থিত ছিলেন, চাঁদপুর জেলা সিএনজি অটোরিকশা মালিক সমিতির কার্যকরী সভাপতি মো. লিটন মোল্লা, সাধারণ সম্পাদক মোহাম্মদ হাবিবুল ইসলাম সুমন, সহ-সভাপতি মো. মনজুর আলম, জেলা সিএনজি শ্রমিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি মোহাম্মদ রিপন হোসেন, চাঁদপুর সদর মালিক সমিতির কার্যকরী সভাপতি মো. লিটন, সাধারণ সম্পাদক নয়ন এবং পৌর জাতীয়তাবাদী সিএনজি শ্রমিক দলের সদস্য সচিব খোকন ফরাজীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা