মতলব উত্তরে পুকুরে ডুবে দুই বছরের শিশুর মৃত্যু ; প্রবাসী বাবার অপেক্ষায় আরিয়ানের দাফন

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ জুলাই ১৫, ২০২৬ | ১০:০৯
Link Copied Successfully!

মতলব উত্তরের মাইজকান্দি গ্রামে পুকুরে ডুবে আরিয়ান (২) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৫ জুলাই) দুপুরে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। নিহত আরিয়ান উপজেলার মাইজকান্দি গ্রামের মালয়েশিয়া প্রবাসী মনিরুল হাসান ও শিলা আক্তার দম্পতির ছোট ছেলে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে বাড়ির আঙিনায় খেলছিল আরিয়ান। পরিবারের অজান্তেই একপর্যায়ে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে। কিছুক্ষণ পর ছেলে বাড়িতে না দেখে খোঁজাখুঁজি শুরু করেন মা শিলা আক্তার। একপর্যায়ে পুকুরপাড়ে গিয়ে পানিতে ভাসতে দেখেন আরিয়ানকে। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

শিশুর আকস্মিক মৃত্যুর খবরে এলাকাজুড়ে শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।

বিজ্ঞাপন

নিহতের স্বজনরা জানান, আরিয়ানের বাবা মনিরুল হাসান মালয়েশিয়ায় কর্মরত রয়েছেন। ছেলের মৃত্যুর খবর পেয়ে তিনি দেশে রওনা হয়েছেন। শেষবারের মতো ছেলের মুখ দেখার জন্য তার ফেরার অপেক্ষায় রয়েছে পরিবার। তিনি বাড়ি পৌঁছানোর পর আরিয়ানের দাফন সম্পন্ন করা হবে।

শোকে মুহ্যমান মা শিলা আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমি একটু আগে ওকে খেলতে রেখে ঘরের কাজে ব্যস্ত ছিলাম। পরে খুঁজতে গিয়ে পুকুরে আমার বাবাটাকে ভাসতে দেখি। আমার ছেলেটাকে আর বাঁচাতে পারলাম না।

মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসান বিষয়টি নিশ্চিত করে বলেন, মাইজকান্দি গ্রামে পুকুরে পড়ে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় এবং এটি একটি দুর্ঘটনাজনিত মৃত্যু হওয়ায় আইনগত প্রক্রিয়া শেষে বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা