হাজীগঞ্জে নতুন আঙ্গিকে আলিফ ডায়াগনস্টিক সেন্টারের কার্যক্রম শুরু

Reporter
রেজাউল করিম নয়ন
আপডেটঃ জুলাই ১৩, ২০২৬ | ১০:৫১
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলাধীন আলীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের বিপরীতে আলীগঞ্জ আধুনিক চিকিৎসাসেবার করার লক্ষ্যে আলিফ ডায়াগনস্টিক সেন্টার নতুন আঙ্গিকে তাদের কার্যক্রম শুরু করেছে।

সোমবার (১৩ জুলাই ২০২৬) দুপুর প্রতিষ্ঠানে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আলিফ ডায়াগনস্টিক সেন্টারের প্রধান উপদেষ্টা ও হাজীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব এম. এ. রহিম পাটওয়ারী।

বক্তরা আলিফ ডায়াগনস্টিক সেন্টারের সফলতা কামনা করেন এবং প্রতিষ্ঠানটির মাধ্যমে হাজীগঞ্জবাসী উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা পাবে বলে আশা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

স্বাগত বক্তব্য রাখেন, আলিফ ডায়াগনস্টিক সেন্টারের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কিরণ তালুকদার বলেন, “হাজীগঞ্জে এই প্রথম আমরা অত্যাধুনিক প্রযুক্তি ও আধুনিক মেশিনের মাধ্যমে রোগ নির্ণয়ের পরীক্ষা-নিরীক্ষার কার্যক্রম শুরু করতে যাচ্ছি। রোগীদের নির্ভুল রিপোর্ট ও সর্বোচ্চ মানের সেবা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য। মানুষের আস্থা অর্জনই আমাদের মূল উদ্দেশ্য।

হাজীগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি মোহাম্মদ সাইফুল ইসলাম সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক এনায়েত মজুমদার এর সঞ্চালনায় বক্তব্য রাখেন, সাংবাদিক হাসান মাহমুদ, কামরুজ্জামান টুটুল, এসএম মিরাজ মুন্সী,সাইফুল ইসলাম সিফাত প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন,গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, সুধীজন এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা