বৈধ কাগজপত্র যাচাইয়ে চাঁদপুর শহরে পুলিশের বিশেষ অভিযান, আটক ১৫০ অটোরিকশা ও ইজি বাইক

Reporter
গাজী মো. সবুজ
আপডেটঃ জুলাই ১৩, ২০২৬ | ৮:৩৯
Link Copied Successfully!

নিয়মিত চেকপোস্টের অংশ হিসেবে চাঁদপুর শহরে ইজি বাইক ও অটোরিকশার বৈধ কাগজপত্র যাচাইয়ে বিশেষ অভিযান পরিচালনা করেছে জেলা পুলিশ।

সোমবার ১৩ জুলাই বিকেল ৫টা থেকে শহরের কালীবাড়ি, পাল বাজার ও ওয়্যারলেস বাজার এলাকায় এ অভিযান শুরু হয়। পুলিশ সুপারের নির্দেশক্রমে ও তাঁর নেতৃত্বে পরিচালিত এ অভিযানে বৈধ কাগজপত্র না থাকায় ১৫০টি অটোরিকশা ও ইজি বাইক আটক করা হয়।

অভিযান চলাকালে যানবাহনের রেজিস্ট্রেশন, ড্রাইভিং লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র যাচাই করা হয়। যেসব যানবাহনের বৈধ কাগজপত্র পাওয়া যায়নি বা সন্দেহজনক তথ্য পাওয়া গেছে, সেগুলো জব্দ করা হয়। একইসঙ্গে একটি লাইসেন্স ডুপ্লিকেট করে একাধিক ইজি বাইক পরিচালিত হচ্ছে কিনা, সে বিষয়েও নজরদারি চালানো হয়।

বিজ্ঞাপন

জেলা পুলিশের প্রধান ট্রাফিক পরিদর্শক টিআই প্রবীর কুমার দাস বলেন, “শহরে ট্রাফিক শৃঙ্খলা বজায় রাখতে এবং নিয়মিত চেকপোস্ট কার্যক্রমের অংশ হিসেবে এ বিশেষ অভিযান শুরু হয়েছে। এ অভিযান চলমান থাকবে। সড়কে শৃঙ্খলা প্রতিষ্ঠায় নিয়মিত অভিযান পরিচালনা করা হবে। একটি লাইসেন্স ডুপ্লিকেট করে অন্য ইজি বাইক চালানো হচ্ছে কিনা, সে বিষয়েও কঠোর নজরদারি আছে।”

তিনি আরও বলেন, “সঠিক ও বৈধ কাগজপত্র থাকলে কোনো চালককে হয়রানির শিকার হতে হবে না। জব্দ করা যানবাহনের মালিকরা প্রয়োজনীয় বৈধ কাগজপত্র উপস্থাপন করতে পারলে যাচাই-বাছাই শেষে যানবাহন ছেড়ে দেওয়া হবে। তবে আইন লঙ্ঘনের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
চাঁদপুরে মা ইলিশ ধরলে ৬ মাসের কারাদণ্ড, বাতিল হবে জেলে কার্ড মতলব উত্তরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত দিঘলদী ইসলামিয়া জাফরিয়া দাখিল মাদ্রাসায় অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত বই পড়ার অভ্যাসই শিক্ষার্থীদের নেতিবাচকতা থেকে দূরে রাখবে: প্রেসক্লাব সভাপতি সোহেল রুশদী আল-আকসায় ১০ হাজারের বেশি ইসরায়েলি হামলা চালায় জাতীয় সংসদে ফেরদৌসী মিষ্টির আসন শূন্য ঘোষণা ৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও