ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি মতলবের আবু মুসা অনিক

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ জুলাই ১২, ২০২৬ | ৭:৩৮
Link Copied Successfully!

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা মহানগর পশ্চিম শাখার ৫১ সদস্যবিশিষ্ট বর্ধিত কমিটিতে সহ-সভাপতি পদে স্থান পেয়েছেন চাঁদপুরের মতলব উত্তর উপজেলার কৃতি সন্তান আবু মুসা অনিক। কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসিরের স্বাক্ষরিত গত ৭ জুলাই প্রকাশিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

দীর্ঘদিন পর ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের বর্ধিত কমিটি ঘোষণাকে ঘিরে সংগঠনের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক আগ্রহ ও প্রত্যাশা ছিল। কমিটি গঠন নিয়ে বিভিন্ন সময়ে আলোচনা-সমালোচনা হলেও শেষ পর্যন্ত ত্যাগী, পরীক্ষিত ও আন্দোলন-সংগ্রামে সক্রিয় নেতাদের মূল্যায়ন করা হয়েছে বলে দলীয় নেতাকর্মীদের অভিমত। সেই ধারাবাহিকতায় দীর্ঘদিনের সাংগঠনিক কর্মকাণ্ড, আন্দোলনে সক্রিয় ভূমিকা এবং দলের প্রতি নিষ্ঠার স্বীকৃতি হিসেবে আবু মুসা অনিককে সহ-সভাপতি পদে মনোনীত করা হয়েছে।

দলীয় সূত্রে জানা যায়, আবু মুসা অনিক ছাত্রজীবন থেকেই বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও ছাত্রদলের বিভিন্ন কর্মসূচি, আন্দোলন ও সাংগঠনিক কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেছেন। বিশেষ করে স্বৈরাচারবিরোধী আন্দোলন-সংগ্রামে তিনি রাজপথে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণের কারণে গত ২৮ অক্টোবর ঢাকার রাজপথ থেকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হন আবু মুসা অনিক। পরবর্তীতে তিনি প্রায় ছয় মাস কারাভোগ করেন। দলীয় নেতাকর্মীদের মতে, আন্দোলনে তার এই ত্যাগ ও দীর্ঘদিনের সাংগঠনিক অবদানই তাকে নতুন কমিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পাওয়ার ক্ষেত্রে ভূমিকা রেখেছে।

বিজ্ঞাপন

আবু মুসা অনিকের সহ-সভাপতি পদে অন্তর্ভুক্তির খবরে মতলব উত্তর উপজেলাসহ চাঁদপুর জেলার বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে আনন্দ ও উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকেই তাকে অভিনন্দন জানিয়ে শুভেচ্ছা বার্তা প্রকাশ করেছেন এবং নতুন দায়িত্ব সফলভাবে পালনের প্রত্যাশা ব্যক্ত করেছেন।

প্রতিক্রিয়ায় আবু মুসা অনিক বলেন, “দুঃসময়ে যারা সংগঠনের জন্য রাজপথে ছিলেন, কেন্দ্রীয় নেতৃত্ব তাদের মূল্যায়ন করেছেন। এ জন্য আমি ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ সংশ্লিষ্ট সকল নেতৃবৃন্দের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই। আমার ওপর অর্পিত দায়িত্ব সততা, নিষ্ঠা ও শৃঙ্খলার সঙ্গে পালন করব। ছাত্রদলের আদর্শকে ধারণ করে সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে সর্বোচ্চ চেষ্টা অব্যাহত থাকবে।”
তিনি আরও বলেন, দেশের গণতন্ত্র, শিক্ষার্থীদের অধিকার এবং সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় করতে তিনি সহকর্মীদের নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে চান। পাশাপাশি তিনি সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা