হযরত শাহজালাল উবির এডহক কমিটির সভাপতি হলেন তুহিন

Reporter
মাহফুজ মল্লিক
আপডেটঃ জুলাই ১০, ২০২৬ | ৩:৫১
Link Copied Successfully!

মতলব দক্ষিণ উপজেলার হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হয়েছেন মোহাম্মদ নেয়ামুল হোসাইন তুহিন। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কুমিল্লা কর্তৃক গত ৮ জুলাই হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয়ের ৪ সদস্যের এডহক কমিটি অনুমোদন দিয়েছেন।
৪ সদস্যের এডহক কমিটিতে যারা রয়েছেন তারা হলেন সভাপতি পদে মোহাম্মদ নেয়ামুল হোসাইন তুহিন, সদস্য সচীব পদে নাসির উদ্দিন তপদার,শিক্ষক প্রতিনিধি হিসেবে সদস্য হয়েছেন আব্দুল হামিদ মজুমদার এবং অভিভাবক প্রতিনিধি হিসেবে আমেনা আক্তার মনি।

অত্র বিদ্যায়ের এডহক কমিটির সভাপতি মোহাম্মদ নেয়ামুল হোসাইন তুহিন মতলব দক্ষিণ উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক এবং বর্তমান উপাদী দক্ষিণ ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক।

তিনি এডহক কমিটির সভাপতি মনোনীত হওয়ায় প্রথমেই মহান আল্লাহ তায়ালার প্রতি শোকরিয়া আদায় করেন।
অপরদিকে চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড.মো.জালাল উদ্দিনের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এছাড়া মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সাগরের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

বিজ্ঞাপন

হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয়ের পিছিয়ে পড়া পড়ালেখা এগিয়ে নেয়ার জন্য কমিটির সকল সদস্য ও অভিভাবকদের মতামতের ভিত্তিতে কাজ কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন এডহক কমিটি সভাপতি নেয়ামুল হোসাইন তুহিন।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা