মতলবের চরমুকুন্দী সপ্রাবির সভাপতি নির্বাচিত হলেন রানা

Reporter
মাহফুজ মল্লিক
আপডেটঃ জুলাই ৯, ২০২৬ | ৮:০৮
Link Copied Successfully!

মতলব দক্ষিণ উপজেলার ১১৫ নং চরমুকুন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নবগঠিত ব্যবস্থাপনা কমিটি (এসএমসি) সভাপতি নির্বাচিত হয়েছেন মো: ফখরুল ইসলাম রানা।

বৃহস্পতিবার (৯জুলাই) অত্র বিদ্যালয়ের অফিস কক্ষে এসএমসি’র সভাপতি ও সহ- সভাপতি গঠনকল্পে এক সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন ১১৫ নং চরমুকুন্দী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কমিটির সদস্য সচিব ফাতেমা আক্তার।

বিজ্ঞাপন

উক্ত সভায় অত্র বিদ্যালয়ের এসএমসির সভাপতি পদে মো: ফখরুল ইসলাম রানার নাম প্রস্তাব করেন অভিভাবক সদস্য কাকুলী আক্তার ও সমর্থন করেন সদস্য মাসুদ মোল্লা।

সভাপতি পদে একাধিক কোনো প্রার্থী না থাকায় উপস্থিত সকল সদস্যদের মতামত ও সর্বসম্মতিক্রমে মো: ফখরুল ইসলাম রানাকে সভাপতি নির্বাচিত করা হয়।অপরদিকে সর্বসম্মতি ক্রমে সহ-সভাপতি নির্বাচিত হয়েছে আলী হোসেন খান।

নব-নির্বাচিত সভাপতি মো: ফখরুল ইসলাম রানা মতলব পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক এবং সাবেক ছাত্রনেতা।

বিজ্ঞাপন

সভাপতি মো: ফখরুল ইসলাম রানা বলেন, অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পড়ালেখার মানোন্নয়নের জন্য ছাত্র-ছাত্রীদের শতভাগ উপস্থিতি নিশ্চিত করতে হবে। অভিভাবকদের সাথে মতবিনিময় করে তাদের কাছ থেকে মতামত নিতে হবে।এক্ষেত্রে কমিটির সকল সদস্যদেরকে আন্তরিকতার সাথে এগিয়ে আসতে হবে এবং পরামর্শ দিতে হবে। আমি সকল সদস্যদের সাথে নিয়েই পড়ালেখার উন্নতির জন্য কাজ করবো ইনশাআল্লাহ।

ফখরুল ইসলাম রানা সভাপতি নির্বাচিত হওয়ায় চাঁদপুর- ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব ড. মো. জালাল উদ্দিনের প্রতি কৃতজ্ঞতা জানান। এছাড়া কমিটির সকল পর্যায়ের সদস্যদের প্রতিও কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন তিনি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা