মতলব-বাবুরহাট সড়কে দুর্ঘটনায় অজ্ঞাত শ্রমিক নিহত

Reporter
মাহফুজ মল্লিক
আপডেটঃ জুলাই ৬, ২০২৬ | ১০:৪৬
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব-বাবুরহাট পেন্নাই সড়কের ডাকঘর এলাকায় সড়ক দুর্ঘটনায় এক অজ্ঞাত যুবক (৩৫) নিহত হয়েছেন।

সোমবার (৬ জুলাই ২০২৬) ফজরের নামাজের আগে বা পরে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে ডাকঘরের দক্ষিণ দিকে চাঁদপুর সদর উপজেলার ধনপর্দী সীমানার সাদ্দাম ব্রিজের পাশে সড়কের পশ্চিম পাশে এক যুবকের রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা ৯৯৯ এ ফোন দেন। খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ ও পিবিআই এর একটি দল ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে চাঁদপুরে নিয়ে যায়।

বিজ্ঞাপন

নিহতের পরনে ছিল জিন্সের প্যান্ট ও কালো রঙের টি-শার্ট। সাথে পরিচয় শনাক্তের মতো কোনো কাগজপত্র পাওয়া যায়নি।

মুন্সীরহাট বাজারের বাসিন্দা শরীফ হোসেন জানান, “গত রাতে মুন্সীরহাট বাজার বাসস্ট্যান্ডে প্রজেক্টরে বিশ্বকাপ ফুটবল খেলা দেখছিলাম। তখন লোকটিকে ব্রিজে বসে থাকতে দেখি। জিজ্ঞেস করলে বলেন তিনি লেবারের কাজ করেন। ঠিকানা জানতে চাইলে কিছু বলেননি।”

চাঁদপুর পিবিআই এর ইন্সপেক্টর তরুণ কান্তি দে বলেন, “নিহতের পরিচয় শনাক্তে দুই হাতের আঙ্গুলের ছাপ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।”

বিজ্ঞাপন

লাশ ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা