হাজীগঞ্জ বাস টার্মিনালে গণসংযোগ করলেন জামায়াতের মেয়র প্রার্থী জাকির হোসেন মজুমদার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ৫, ২০২৬ | ১১:২৬
Link Copied Successfully!

আগামী হাজীগঞ্জ পৌরসভা নির্বাচনকে সামনে রেখে জনসংযোগ জোরদার করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত মেয়র পদপ্রার্থী মোহাম্মদ জাকির হোসেন মজুমদার।

শনিবার বিকেলে তিনি হাজীগঞ্জ বাস টার্মিনাল এলাকায় সর্বস্তরের জনগণের সঙ্গে কুশল ও সালাম বিনিময় করেন। এসময় সাধারণ যাত্রী, ব্যবসায়ী, শ্রমিক ও পথচারীদের সঙ্গে কথা বলেন এবং পৌরসভার বিভিন্ন সমস্যার কথা শোনেন।

গণসংযোগকালে মোহাম্মদ জাকির হোসেন মজুমদার বলেন, “হাজীগঞ্জকে একটি পরিচ্ছন্ন, দুর্নীতিমুক্ত ও জনবান্ধব পৌরসভা হিসেবে গড়ে তুলতে চাই। জনগণের ভোটে নির্বাচিত হলে সড়ক, ড্রেনেজ, বাজার ব্যবস্থাপনা ও নাগরিক সেবার মানোন্নয়নে অগ্রাধিকার দেব।”

বিজ্ঞাপন

এসময় স্থানীয় জামায়াত নেতাকর্মী ও সমর্থকরা তার সঙ্গে উপস্থিত ছিলেন। প্রার্থীর সঙ্গে সরাসরি কথা বলতে পেরে খুশি প্রকাশ করেন সাধারণ মানুষ। অনেকে পৌরসভার জলাবদ্ধতা, রাস্তাঘাটের বেহাল দশা ও বাজারের শৃঙ্খলা নিয়ে তাদের মতামত তুলে ধরেন।

জাকির হোসেন মজুমদার সবার দোয়া ও সহযোগিতা কামনা করে বলেন, “জনগণের সেবক হয়ে কাজ করাই আমার মূল লক্ষ্য। ইনশাআল্লাহ আপনাদের সমর্থনে হাজীগঞ্জ পৌরসভাকে মডেল পৌরসভায় রূপান্তর করব।”

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
মাকে ধর্ষণের অভিযোগে ৪ ভাই মিলে যুবককে জবাই করে হত্যা মতলবে আনোয়ার মাঝি হত্যা মামলা থেকে শেখ সাদীর নিঃশর্ত মুক্তির দাবি, এলাকাবাসীর প্রতিবাদ সভা দাম বেশী পেয়ে উচ্ছ্বাসিত কৃষকরা– মতলব দক্ষিণে অভ্যন্তরীণ বোরো ধান সংগ্রহ সম্পন্ন মতলবে মা-মেয়ে নিখোঁজ, থানায় জিডি অণ্ডকোষ চেপে স্ট্যাম্পে স্বাক্ষর আদায়, অভিযুক্ত গ্রেপ্তার ইরানে যুদ্ধাহত যোদ্ধার সঙ্গে সাক্ষাৎ করলেন নাসীরুদ্দীন পাটওয়ারী ফারুক-ই-আজম (রা.) আদর্শ দাখিল মাদ্রাসার বৃক্ষরোপণ কর্মসূচি ফরিদগঞ্জে ঘর থেকে কিশোরের অর্ধগলিত লাশ উদ্ধার সরকারি অনুষ্ঠানের ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ কচুয়ায় মাকে জিম্মি করে ইয়াবার টাকা নেয়া মামুন গ্রেফতার হাজীগঞ্জ বাস টার্মিনালে গণসংযোগ করলেন জামায়াতের মেয়র প্রার্থী জাকির হোসেন মজুমদার পুলিশ সুপারের নেতৃত্বে জেলাব্যাপী ট্রাফিক বিভাগের বিশেষ অভিযান মুক্তিযোদ্ধা সন্তান ঐক্য পরিষদ হাজীগঞ্জ উপজেলা কমিটি অনুমোদন আপনাদের সহযোগিতা নিয়েই মতলব মাদকমুক্ত করবো ইনশাআল্লাহ – ওসি হাফিজুর রহমান মানিক পুরানবাজার মধুসূদন উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক সূর্য কুমার নাথ-এর স্মরণসভা রোববার স্বপরিবারে ওমরাহ্‌ যাচ্ছেন এপিপি অ্যাড. জসিম উদ্দিন মেহেদী হাসান ফরিদগঞ্জে বেগম খালেদা জিয়া স্মৃতি গোল্ডকাপ ফাইনাল অনুষ্ঠিত আদর্শা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও এলাকাবাসীর উদ্যোগে আলহাজ্ব সৈয়দ মেহেদী হাসান চৌধুরীকে সংবর্ধনা সরকার নির্ধারিত দামে মিলছে না সিলিন্ডার গ্যাস, ভোগান্তিতে চাঁদপুরবাসী কচুয়ায় অবৈধ ড্রেজারে বালু উত্তোলনের দায়ে দু’জনকে ২০ হাজার টাকা জরিমানা