আপনাদের সহযোগিতা নিয়েই মতলব মাদকমুক্ত করবো ইনশাআল্লাহ – ওসি হাফিজুর রহমান মানিক

Reporter
মাহফুজ মল্লিক
আপডেটঃ জুলাই ৪, ২০২৬ | ১০:১০
Link Copied Successfully!

মতলব পৌরসভার ২নং ওয়ার্ড মাদক বিরোধী প্রতিরোধ কমিটির সমাবেশে শনিবার বিকেলে দগরপুর বাজারে অনুষ্ঠিত হয়। মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদলের সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান মানিক। মাদক নির্মুলে ছাত্র ও যুবসমাজ যেভাবে আন্তরিকভাবে এগিয়ে আসছেন এবং কাজ করছেন ইনশাআল্লাহ খুব শীঘ্রই মতলবকে শতভাগ মাদকমুক্ত করা সম্ভব হবে।

মাদকাসক্তি রোধ ও মাদকমুক্ত সমাজ গড়ে তুলতে পরিবার, সমাজ ও রাষ্ট্রের সম্মিলিত উদ্যোগ অত্যন্ত জরুরি। সচেতনতা বৃদ্ধি, পারিবারিক বন্ধন সুদৃঢ় করা এবং যুবসমাজকে খেলাধুলা ও গঠনমূলক কার্যকলাপে সম্পৃক্ত করার মাধ্যমে মাদকের অভিশাপ থেকে সমাজকে রক্ষা করা সম্ভব।
এখন মাদক যেখানে প্রতিরোধ হবে সেখানে।
কিশোর গ্যাং সম্পর্কে তিনি বলেন, এখন থেকে কিশোর গ্যাংয়ের তালিকা করা হচ্ছে। রাত ৮ টার পর অপ্রয়োজনীয় ভাবে কেউ বাহিরে ঘুরাফেরা করতে পারবে না।সন্দেহ হলেই আটক করা হবে। অপরাধ প্রমানিত হলে আইনের আওতায় নিয়ে আসা হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন মতলব পৌর বিএনপির সভাপতি মোঃ শোয়েব আহমেদ সরকার, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ সফিকুল ইসলাম সাগর,উপাদী উত্তর ইউনিয়ন বিএনপির সভাপতি বিল্লাল হোসেন খান,উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মোঃ সাবের সিদ্দিকী, মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহবায়ক মোঃ মিরাজ মাহমুদ জিসান, বিএনপি নেতা দুলাল মাস্টার, যুবদল নেতা সোহেল দেওয়ান,বাবুল প্রধান, সাদ্দাম হোসেন রহমান বকাউল।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন সাবেক ছাত্রনেতা রহমান বকাউল এবং অনুষ্ঠান পরিচালনা করেন ২ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মোঃ শাহীন হোসেন প্রধান।এসময় উপস্থিত ছিলেন মতলব পৌর বিএনপির সিনিয়র সহ সভাপতি ডা.শোয়েব আহমেদ, ২ নং ওয়ার্ড বিএনপির সভাপতি জাকির হোসেন প্রধান, সাধারণ সম্পাদক অলু প্রধান প্রমুখ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা