থানা থেকে কয়েক গজ দূরে দুই জ্বালানি তেলের দোকানে দুঃসাহসিক চুরি

Reporter
সুমন আহমেদ
আপডেটঃ জুলাই ২, ২০২৬ | ৮:৩৬
Link Copied Successfully!

চাঁদপুরের মতলব উত্তর থানা থেকে মাত্র কয়েক গজ দূরে থানা রোডে অবস্থিত দুটি জ্বালানি তেলের দোকানে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটেছে। গভীর রাতে পিকআপ ভ্যানে করে দোকানের সামনে রাখা কয়েক ব্যারেল ডিজেল ও মবিল নিয়ে যায় চোরের দল। এতে দুই ব্যবসায়ীর লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

বুধবার দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার ছেংগারচর বাজারের থানা রোড এলাকায় অবস্থিত বিসমিল্লাহ মেশিনারিজ ও ঢালী মেশিনারিজ নামের দুটি দোকানে এ ঘটনা ঘটে।
ঘটনার পর স্থানীয় ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। তাঁদের দাবি, বাজার এলাকায় রাতের টহল আরও জোরদার করতে হবে এবং সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দ্রুত চোরচক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী মো. অলি উল্লাহ জানান, বুধবার রাত ৯টা থেকে ১০টার মধ্যে তিনি দোকান বন্ধ করে বাড়িতে চলে যান। রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে একদল চোর পিকআপ ভ্যান নিয়ে এসে দোকানের সামনে রাখা বেশ কয়েকটি ডিজেলের ব্যারেল গাড়িতে তুলে নিয়ে যায়। একই সময়ে পাশের ঢালী মেশিনারিজ দোকানের সামনেও রাখা ডিজেলের ব্যারেল চুরি করে নিয়ে যায় তারা।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, দুটি দোকান থেকে মোট তিন ব্যারেল ডিজেলসহ বিভিন্ন জ্বালানি তেল চুরি হয়েছে। চুরি হওয়া তেলের আনুমানিক বাজারমূল্য লক্ষাধিক টাকা। এতে তিনি বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

অলি উল্লাহ বলেন, থানা থেকে এত কাছের এলাকায় এমন দুঃসাহসিক চুরির ঘটনা ঘটবে, তা কখনো ভাবিনি। বিষয়টি পুলিশকে জানিয়েছি।

এ বিষয়ে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামরুল হাসান বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ বা মামলা দায়ের হয়নি।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা