চাঁদপুরে মিশন রোডের লেকে মিলল ৩ বস্তা কোরআন শরীফ

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুলাই ১, ২০২৬ | ৭:৫৯
Link Copied Successfully!

চাঁদপুর শহরের মিশন রোড এলাকার লেক থেকে তিন বস্তা কোরআন শরীফ উদ্ধার করা হয়েছে। বুধবার সকালে স্থানীয়রা লেকের পানিতে বস্তা ভাসতে দেখে পুলিশে খবর দেয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, লেকের পাড়ে তিনটি প্লাস্টিকের বস্তা ভাসছিল। বস্তা খুলে ভেতরে কোরআন শরীফ দেখতে পেয়ে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য সৃষ্টি হয়। খবর পেয়ে চাঁদপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বস্তাগুলো উদ্ধার করে।

পুলিশ জানায়, উদ্ধার হওয়া কোরআন শরীফগুলো পুরনো ও কিছুটা নষ্ট হয়ে গেছে। কে বা কারা কী উদ্দেশ্যে লেকে ফেলেছে তা খতিয়ে দেখা হচ্ছে। ধর্মীয় অনুভূতিতে আঘাতের আশঙ্কায় বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে।

বিজ্ঞাপন

স্থানীয় আলেম-ওলামা ও মুসল্লিরা এ ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন এবং দোষীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। উদ্ধারকৃত কোরআন শরীফগুলো যথাযথ ধর্মীয় মর্যাদায় সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা