ফরিদগঞ্জে চোরাই স্বর্ণ উদ্ধার, জুয়েলার্সে পুলিশের অভিযান

Reporter
হাবিবুর রহমান হাবিব
আপডেটঃ জুন ৩০, ২০২৬ | ৯:৪১
Link Copied Successfully!

চাঁদপুরের ফরিদগঞ্জ বাজারের ‘ভাই ভাই শিল্পালয় অ্যান্ড জুয়েলার্স’ থেকে চুরি হওয়া স্বর্ণালংকার উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৩০ জুন) বিকেলে ফরিদগঞ্জ ও রামগঞ্জ থানা পুলিশের যৌথ অভিযানে স্বর্ণটি উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ১২ জুন রামগঞ্জের উত্তর চন্দিপুর গ্রামের মিলন রানী মালাকারের বাড়িতে দিনদুপুরে চুরির ঘটনা ঘটে। এ ঘটনায় গ্রেপ্তার হওয়া চোর শান্ত পুলিশকে জানায়, চুরির পর সে তার শাশুড়ি কুলছুমা বেগমকে দিয়ে ফরিদগঞ্জের ওই জুয়েলার্সে স্বর্ণ বিক্রি করায়।

শান্তর স্বীকারোক্তি অনুযায়ী রামগঞ্জ থানার এসআই প্রান্ত, এএসআই মো. মহিউদ্দিন ও ফরিদগঞ্জ থানার এসআই পিয়াস বড়ুয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে একটি স্বর্ণের চেইন উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

চোরের শাশুড়ি কুলছুমা বেগম বলেন, “জামাই বলেছে স্বর্ণ কুড়িয়ে পেয়েছে। পরিচিত দোকান হওয়ায় ‘ভাই ভাই শিল্পালয় অ্যান্ড জুয়েলার্স’-এ গিয়ে ১ লাখ ২২ হাজার টাকায় চেইনটি বিক্রি করি।”

জুয়েলার্সের কর্মচারীরা স্বর্ণ কেনার কথা স্বীকার করলেও মালিক শ্যামল দাসকে না পাওয়ায় তাঁর বক্তব্য নেওয়া যায়নি।

স্থানীয় স্বর্ণব্যবসায়ী শঙ্কর দাস জানান, চোরাই মাল হওয়ায় বিক্রেতা কুলছুমা বেগমকে উপস্থিত রেখে পুলিশকে উদ্ধার অভিযানে সহযোগিতা করা হয়েছে।

বিজ্ঞাপন

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত শান্ত ফরিদগঞ্জের কাছিয়াড়া কলেজগেট এলাকার মোল্লা বাড়ির শিপন মোল্লার মেয়ের জামাই।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা