মতলব দক্ষিণে যুবদলের কেন্দ্রীয় ৩ নেতাকে সংবর্ধনা

যুবদলে মাদক সন্ত্রাস ও ফ্যাসিবাদী দোসরদের স্থান নেই-জিয়াউর রহমান জিয়া

Reporter
মাহফুজ মল্লিক
আপডেটঃ জুন ২৭, ২০২৬ | ১১:১৪
Link Copied Successfully!

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়া মতলবের ৩ জনকে সংবর্ধনা দেওয়া হয়। মতলব দক্ষিণ উপজেলা ও মতলব পৌর যুবদলের আয়োজনে শনিবার (২৭ জুন) মতলব কমিউনিটি সেন্টারে যুবদলের কেন্দ্রীয় কমিটিতে স্থান পাওয়া মতলবের ৩ কৃতি সন্তানকে সংবর্ধনা দেওয়া হয়। তারা হলেন মতলব উত্তর উপজেলার জিয়াউর রহমান জিয়া সহ সভাপতি, মতলব দক্ষিণ উপজেলার আশরাফুর রহমান বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক ও মো.নাসির উদ্দিন শাওন, সহ-সাংগঠনিক সম্পাদক।

মতলব দক্ষিণ উপজেলা যুবদলের আহবায়ক মোজাহিদুল ইসলাম কিরণের সভাপতিত্বে ও মতলব পৌর যুবদলের আহবায়ক মোঃ মজিবুর রহমান সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন সংবর্ধিত অতিথি যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি জিয়াউর রহমান জিয়া। তিনি বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বা যেকোনো সুস্থ যুব সংগঠনে মাদক, সন্ত্রাস ও ফ্যাসিবাদীদের কোনো স্থান নেই। সুস্থ সমাজ ও দেশ গড়ার স্বার্থে তরুণ সমাজকে সব ধরনের অনৈতিকতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে হয় [তিনি আরো বলেন, দেশের গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে যেকোনো ধরণের ফ্যাসিবাদের পুনরাবৃত্তি রুখে দিতে হবে। সমাজ ও রাষ্ট্রকে নিরাপদ রাখতে সন্ত্রাস ও মৌলবাদের বিরুদ্ধে রুখে দাড়াতে হবে।

সংবর্ধিত আরেক অতিথি যুবদলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সম্পাদক আশরাফুর রহমান বাবু বলেন,দলকে সুসংগঠিত এবং শক্তিশালী করতে হলে ত্যাগী নেতাদের সঠিক মূল্যায়ন করতে হবে।৫ আগষ্টের পূর্বে দলের বৃহৎ সার্থে যারা মামলা, হামলা এবং কারানির্যাতনের শিকার হয়ে দল ত্যাগ করেনি তাদের যথাস্থানে মুল্যায়ন করা না হলে দল ক্ষতিগ্রস্ত হবে। এ ক্ষেত্রে স্থানীয় বিএনপির নেতৃবৃন্দকে গুরুত্বপূর্ণ ভুমিকা রাখার অনুরোধ জানানো হয়।

বিজ্ঞাপন

সংবর্ধিত আরেক অতিথি যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন সরকার বলেন,দলের জন্য যারা নিবেদিত ছিল তাদের তাদেরকে মুল্যায়ন করবেন।এ ক্ষেত্রে আপনাদের অবস্থান থেকে সব ধরনের সহযোগিতা করবো।গ্রুপিং এর কারনে যেন দলের দুঃসময়ের ত্যাগী নেতারা বঞ্চিত না হয় ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সভাপতি ও মতলব পৌরসভার সাবেক মেয়র এনামুল হক বাদল, মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম সাগর, চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক, মতলব পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন প্রধান, উপজেলা যুবদলের সাবেক আহ্বায়ক মল্লিক মোঃ শাহজাহান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়ক জহিরুল হক জহির, যুগ্ন আহবায়ক মোঃ মিরান হোসেন মিয়াজী,মতলব পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক কামাল উদ্দিন বিপ্লব, মিঠু তালুকদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নাসির মিয়াজী,মতলব পৌর যুবদলের যুগ্ন আহবায়ক ইসলাম সোহাগ,শাহীন ভুইয়া,জেলা যুবদলের সদস্য রোমান কাজী,মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান, উপাধি উত্তর ইউনিয়ন যুবদলের সভাপতি নজরুল ইসলাম প্রধান, সাধারণ সম্পাদক মেহেদী হাসান হিরন, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সভাপতি শহীদ মিয়াজি, নায়েরগাঁও দক্ষিণ ইউনিয়ন যুবদলের আহবায়ক শাহরিয়ার হোসেন, নারায়ণপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক সুমন পাটোয়ারী, মতলব পৌর ৩ নং ওয়ার্ড যুবদলের সভাপতি মাহফুজ জমাদার,৭ নং ওয়ার্ড যুবদলের সভাপতি আনোয়ার হোসেন প্রধান প্রমুখ।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা