মেঘালয় যুব সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অনলাইন ডেস্ক
আপডেটঃ জুন ২৬, ২০২৬ | ১১:৫০
Link Copied Successfully!

নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে মেঘালয় যুব সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের চতুর্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

শুক্রবার (২৬ জুন) বিকেলে চাঁদপুর জেলা শিল্পকলা একাডেমিতে চিত্রাংকন প্রতিযোগিতার মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। প্রতিযোগিতায় তিনটি বিভাগে প্রায় ৭০ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। পাশাপাশি অনুষ্ঠিত নৃত্য প্রতিযোগিতার দুই বিভাগেও অংশ নেয় অসংখ্য প্রতিযোগী।

সংগঠনের সভাপতি মোহাম্মদ নুরে আলমের সভাপতিত্বে এবং সাংবাদিক অপু চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার জহির উদ্দিন বাবর। অনুষ্ঠানের উদ্বোধন করেন চাঁদপুর জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক।

বিজ্ঞাপন

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে সংবর্ধনা গ্রহণ করেন ক্লিন চাঁদপুরের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ, চাঁদপুরের টি আই (এডমিন) প্রবীর কুমার দাশ এবং সাংস্কৃতিক চর্চাকেন্দ্রের আহ্বায়ক শরীফ চৌধুরী।

এছাড়া সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লিন বালিয়া এক্সপ্রেসের প্রতিষ্ঠাতা শাহরিয়ার খান তানিন এবং নারী উদ্যোক্তা তানিয়া ইশতিয়াক খান।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন শিশু থিয়েটারের প্রতিষ্ঠাতা সভাপতি পি এম বিল্লাল, অ্যাডভোকেট নুরুল হক কমল, সাংবাদিক কে এম মাসুদ এবং মেঘালয় যুব সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উপদেষ্টা আশিকুর রহমান খান।

বিজ্ঞাপন

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে ক্রেস্ট ও সনদপত্র বিতরণ করা হয়। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত এ অনুষ্ঠানটি অংশগ্রহণকারী ও অতিথিদের প্রাণবন্ত উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা