একদিন বিশ্বকাপে খেলবে বাংলাদেশ: আর্জেন্টিনার রাষ্ট্রদূত

পপুলার বিডিনিউজ ডেস্ক চাঁদপুর
আপডেটঃ জুন ২৬, ২০২৬ | ৯:৪১
Link Copied Successfully!

বাংলাদেশ একদিন ফুটবল বিশ্বকাপে খেলবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন বাংলাদেশে নিযুক্ত আর্জেন্টিনার রাষ্ট্রদূত মার্সেলো কার্লোস সেসা।

শুক্রবার (২৬ জুন) বিকেলে শিমুলিয়া ঘাট সংলগ্ন পদ্মাপাড়ে স্থানীয় ফুটবলপ্রেমী ও আর্জেন্টিনা সমর্থকদের সঙ্গে একটি প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেন তিনি। ম্যাচ শেষে ইঞ্জিনচালিত নৌকায় করে পদ্মা সেতু ও পদ্মা নদীর মনোরম পরিবেশ ঘুরে দেখেন।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রাষ্ট্রদূত বলেন, “এখানে সবার সঙ্গে একসঙ্গে সময় কাটাতে পেরে সত্যিই আনন্দিত। আমি আশা করি, বাংলাদেশ ফুটবল খেলা চালিয়ে যাবে এবং একদিন বিশ্বকাপ ফুটবলে অংশ নেবে।”

বিজ্ঞাপন

রাষ্ট্রদূতের সফরকে কেন্দ্র করে শিমুলিয়া ঘাট এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। প্রিয় দলের রাষ্ট্রদূতকে একনজর দেখতে দূর-দূরান্ত থেকে শত শত আর্জেন্টিনা সমর্থক সেখানে ভিড় করেন। আকাশি-সাদা জার্সি ও জাতীয় পতাকা হাতে সমর্থকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

সমর্থকদের মধ্যে ব্যতিক্রমী উপস্থিতি ছিল মুন্সিগঞ্জ সদর উপজেলার রিকাবীবাজার এলাকার বাসিন্দা মো. তুহিনের। তিনি নিজের পুরো শরীর আর্জেন্টিনার জাতীয় পতাকার আকাশি-সাদা রঙে রাঙিয়ে অনুষ্ঠানে অংশ নেন, যা উপস্থিত দর্শনার্থীদের দৃষ্টি আকর্ষণ করে।

শিমুলিয়া ঘাটে পৌঁছে রাষ্ট্রদূত সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পরে তাঁদের সঙ্গে প্রীতি ফুটবল ম্যাচে অংশ নেন। খেলা শেষে দীর্ঘ সময় ধরে সমর্থকদের সঙ্গে ফটোসেশনে অংশ নেন তিনি। এ সময় অনেকেই আর্জেন্টিনার পতাকা ও জার্সি পরে নিজেদের প্রিয় দলের প্রতি ভালোবাসা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মো. কামরুজ্জামান রতন, মোশারফ হোসেন পুস্তি, অপু চাকলাদারসহ স্থানীয় বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং বিপুলসংখ্যক ফুটবলপ্রেমী।

রাষ্ট্রদূতের এই সফর ও প্রীতি ফুটবল ম্যাচ বাংলাদেশে আর্জেন্টিনা ফুটবল দলের বিপুল জনপ্রিয়তার আরেকটি উজ্জ্বল উদাহরণ হিসেবে ফুটবলপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
প্রত্যাশা সামাজিক সংগঠনের আয়োজনে মৈশাদীতে ফ্রি মেডিকেল ক্যাম্প, সেবা নিলেন প্রায় তিন শতাধিক মানুষ গজরা ইউনিয়নে চেয়ারম্যান পদে শাহ আলম লস্করকে সমর্থন জানালেন গ্রামবাসী মতলবে উদ্ধার হয়নি রবিন : স্বামীর সন্ধানে ঘাটে স্ত্রী, লঞ্চসহ আটক ২ লংমার্চে কেউ কেউ বক্তব্য দিয়ে ‘বাঘ’ সাজতে চান : মানিক এমপি হাজীগঞ্জ ৯০ লাখ টাকা অগ্রিম নেওয়ার পরও দোকান বুঝিয়ে না দেওয়ার অভিযোগ উঠেছে দোকান মালিক আতাউলের বিরুদ্ধে হাজীগঞ্জে শহীদ আল্লামা ফারুকী (রহ.) স্মৃতি মেধা বৃত্তির সনদ বিতরণ ফিলিস্তিনের স্বাধীনতার অধিকারে বাংলাদেশের অবিচল সমর্থন পুনর্ব্যক্ত রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে নিয়ে ফেসবুকে কটূক্তির অভিযোগ, শিক্ষকসহ দুজনকে অব্যাহতি আল আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডি বাতিলের প্রতিবাদে চাঁদপুর আল-আমিন সোসাইটির সাংবাদিক সম্মেলন কাঁকৈরতলা জনতা কলেজে নবীনবরণ ও নতুন ক্লাসের উদ্বোধন ২৬ সেপ্টেম্বর চাঁদপুরে ওয়াজ মাহফিলে আসছেন গিয়াস উদ্দিন আত-তাহেরী ইকরা মডেল একাডেমিতে ডেঙ্গু প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের পরিচ্ছন্নতা অভিযান হাজীগঞ্জের মোল্লা খোরে স্টেডিয়াম ও মৎস্য অভয়াশ্রম গড়ার অপার সম্ভাবনা ভারতে পর্যটকবাহী বাসে ভয়াবহ আগুন, প্রাণ গেল ৯ জনের গুলশানে গাড়িচাপায় বাকপ্রতিবন্ধীর মৃত্যু, ৯ লাখ টাকায় আপস ডেঙ্গুর উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তির ২ ঘণ্টার মধ্যেই কিশোরের মৃত্যু এমপি নজরুলের ২য় স্ত্রীর মামা ওবায়েদ কারাগারে হাজীগঞ্জে সাপের কামড়ে যুবকের মৃত্যু হাজীগঞ্জে বিনামূল্যে বিশেষ সার্জারি চিকিৎসা ক্যাম্প শুক্রবার হাজীগঞ্জ সাংবাদিক কল্যাণ সমিতির নতুন কমিটি, সভাপতি শামীম সম্পাদক আরিফ