ফরিদগঞ্জে ধর্ষণ মামলার মূল আসামি গ্রেপ্তার

পপুলার বিডিনিউজ রিপোর্ট চাঁদপুর
আপডেটঃ জুন ২৪, ২০২৬ | ৬:৩৫
Link Copied Successfully!

চাঁদপুরের ফরিদগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (২৪ জুন ২০২৬) ফরিদগঞ্জ থানাধীন চর রনবলিয়া এলাকা থেকে আসামিকে গ্রেপ্তার করা হয় বলে চাঁদপুর জেলা পুলিশের মিডিয়া সেল নিশ্চিত করেছে।

গ্রেপ্তারকৃত আসামির নাম মো. রাছেল (২৬)। তিনি চর রনবলিয়া পাইকের বাড়ির মো. আবুল ফারাহ ও আয়শা আক্তারের ছেলে। তার বাড়ি ২নং বালিথুবা (পূর্ব) ইউনিয়নের ৩নং ওয়ার্ডে।

বিজ্ঞাপন

চাঁদপুরের পুলিশ সুপার মো. রবিউল হাসানের দিকনির্দেশনায় এই অভিযান পরিচালিত হয়। ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হেলাল উদ্দিনের তত্ত্বাবধানে এসআই আতাউর রাব্বী সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আসামিকে গ্রেপ্তার করেন।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে যথাযথ পুলিশ প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা