হাজীগঞ্জ খাদ্য গুদামে সরকারি কাজে বাধা ও প্রাণনাশের হুমকির অভিযোগে জিডির আবেদন

Reporter
স্টাফ রিপোর্টার
আপডেটঃ জুন ২৩, ২০২৬ | ৬:১৩
Link Copied Successfully!

চাঁদপুরের হাজীগঞ্জ খাদ্য গুদামে সরকারি ধান সংগ্রহ কার্যক্রমে বাধা, কর্মচারীদের ভয়ভীতি প্রদর্শন এবং প্রাণনাশের হুমকির অভিযোগে সাধারণ ডায়েরী (জিডি) করার আবেদন করা হয়েছে।

আবেদনকারী মোঃ মনির হোসেন, যিনি হাজীগঞ্জ খাদ্য গুদামের দায়িত্বপ্রাপ্ত সরকারি কর্মকর্তা হিসেবে কর্মরত রয়েছেন। তিনি চাঁদপুর জেলার পুলিশ প্রশাসনের কাছে এ আবেদন জমা দেন।

আবেদনে উল্লেখ করা হয়, তিনি ২০২৫ সালের ৫ নভেম্বর হাজীগঞ্জ খাদ্য গুদামে যোগদানের পর থেকে স্থানীয় কয়েকজন ব্যক্তি বিভিন্নভাবে সরকারি কাজে বাধা, ভয়ভীতি ও হয়রানি করে আসছেন। অভিযোগে অভিযুক্ত হিসেবে হাজীগঞ্জ উপজেলার মকিমাবাদ এলাকার মোঃ সবুজ এবং কাজিরগাঁও এলাকার দিদারুল আশনের নাম উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

লিখিত অভিযোগ অনুযায়ী, গত ১৬ জুন সকাল আনুমানিক ১১টার দিকে হাজীগঞ্জ খাদ্য গুদামে কৃষকদের কাছ থেকে ধান সংগ্রহ ও মজুদ কার্যক্রম চলাকালে অভিযুক্তরা নির্ধারিত নিয়ম উপেক্ষা করে আগে ধান মজুদের চেষ্টা করেন। এ সময় দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা প্রহরীদের সঙ্গে বাকবিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়।

আবেদনে আরও বলা হয়, একপর্যায়ে অভিযুক্তরা জোরপূর্বক গুদামের মূল গেইট খুলে তাদের ধান গুদামে প্রবেশ করান এবং বাধা দিলে দায়িত্বরত কর্মকর্তা ও কর্মচারীদের বিভিন্ন ধরনের হুমকি প্রদান করেন। এতে কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নিরাপত্তাহীনতা সৃষ্টি হয়েছে বলে দাবি করা হয়েছে।

সরকারি কাজে প্রতিবন্ধকতা ও ভবিষ্যতে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে বিষয়টি সাধারণ ডায়েরিভুক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন জানিয়েছেন অভিযোগকারী।

বিজ্ঞাপন

তবে এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য জানা যায়নি।

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা