২০ জুলাই এসএসসির ফল প্রকাশ – শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক
আপডেটঃ জুন ২৩, ২০২৬ | ৩:০৭
Link Copied Successfully!

মাধ্যমিক ও সমমানের (এসএসসি) পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশিত হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। মঙ্গলবার চট্টগ্রাম কলেজ অডিটোরিয়ামে চট্টগ্রাম শিক্ষা বোর্ড, চট্টগ্রাম অঞ্চলের মাদ্রাসা ও কারিগরি শিক্ষাবোর্ডের কর্মকর্তাদের সাথে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা জানান।

শিক্ষামন্ত্রী বলেন, নকলের প্রচলিত রূপ অনেক আগেই বন্ধ করা হয়েছে। তবে এখন ডিজিটালি নকল করার চেষ্টা করা হচ্ছে, যা কঠোরভাবে প্রতিহত করা হবে। উচ্চশিক্ষার অতি-প্রবণতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, দেশে সবাই শুধু অনার্স কোর্স চালু করতে চায়, যার প্রকৃত কোনো প্রয়োজন নেই।

তিনি আরও জানান, পরীক্ষার মূল্যায়নে স্বচ্ছতা আনতে সব বোর্ডের খাতা দৈবচয়ন বা রেন্ডমলি পরীক্ষা করে দেখা হবে, যাতে কেউ কম বা বেশি নম্বর না পায়।

বিজ্ঞাপন

বিগত বছরগুলোর প্রশ্নফাঁসের চ্যালেঞ্জ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, প্রশ্নফাঁস ঠেকাতে তিনি নিজে বিজি প্রেসে গিয়ে নিরাপত্তা ব্যবস্থা তদারকি করেছেন। এই অসাধু চক্রকে ভাঙতে এবং পরীক্ষার শতভাগ স্বচ্ছতা বজায় রাখতে শিক্ষা মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একযোগে কাজ করছে।

বিজ্ঞাপন

ট্যাগ:

শীর্ষ সংবাদ:
৪০–৫০ বছর পর ওয়ারিশি সম্পত্তির দাবি, মামলা চলাকালেই ভবন নির্মাণের অভিযোগ আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলায় নিহত ২২ জন কিউআর কোডে লেনদেনে কোনো ফি লাগবে না: অর্থমন্ত্রী চাঁদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ঢাকা মহানগর উত্তরের বিএনপিসহ তিন কমিটি বিলুপ্ত, বহিষ্কার ১৪ নেতা ফরিদগঞ্জে মুহাদ্দিস মাও. মো. মোশাররফ হোসাইন জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত চাঁদপুরে কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান, ১১ জনের কারাদণ্ড পুলিশ পরিচয়ে চালককে ফ্ল্যাটে আটকে টাকা আদায়ের অভিযোগ, আটক ৪ নারী কচুয়ায় ২৪ পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক জুলাই গণহত্যার দুই মামলায় আসামি পটুয়াখালী নদীবন্দরের কর্মকর্তা, জানে না কর্তৃপক্ষ মতলব উত্তরে ৩০ প্রান্তিক পেশাজীবীকে প্রশিক্ষণ ও অনুদানের চেক প্রদান কচুয়ায় মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য তলব মতলব পৌরসভায় রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করেন ইউএনও ২৮ হাজার টাকার শাড়ি প্রতারণার মামলায় জামিন পেলেন তানজিন তিশা চাঁদপুরে রাতে ঘুরাঘুরি করায় ৪৯ কিশোর আটক কুয়েত প্রবাসী খোকন পাটওয়ারীর জানাজা ও দাফন সম্পন্ন মিয়ানমারের রাখাইনে বিমান হামলা, নিহতের সংখ্যা বেড়ে ৫০ জাতীয় পর্যায়ে গুণী শিক্ষক নির্বাচনে তৃতীয় চাঁদপুরের হোসনে আরা মতলব পৌরসভার সমন্বয় কমিটির (টিএলসিসি) সভা